Monday, April 27, 2026

“পলাতক জয়া প্রদা”, যোগী রাজ্যের প্রাক্তন সাংসদকে গ্রেফতারির নির্দেশ আদালতের

Date:

Share post:

২০১৯ নির্বাচনের সময় আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের দুটি মামলায় লাগাতার হাজিরা এড়ানোয় বিজেপি নেত্রী তথা অভিনেত্রী জয়া প্রদার (Jaya Prada) বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল আদালত। বিশেষ এমপি-এমএলও কোর্টের বিচারক ভারতীয় সংবিধানের ৮২ নম্বর ধারার অধীনে তাঁকে দুটি মামলায় পলাতক ঘোষিত করেছে। পুলিশকে তাঁকে গ্রেফতার (Arrest) করে দ্রুত আদালতে এনে হাজির করারও নির্দেশ দিয়েছে আদালত। মামলার পরবর্তী শুনানি ৬ মার্চ।

আচরণ বিধি লঙ্ঘন সংক্রান্ত দু’টি মামলায় অভিনেত্রী তথা রাজনীতিবিদ জয়া প্রদাকে হাজিরার জন্য সমন জারি করেছিল উত্তরপ্রদেশের রামপুরের একটি আদালত। প্রাক্তন সাংসদের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়নাও জারি করা হয়।

প্রসঙ্গত, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের সময় নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ ওঠে জয়ার বিরুদ্ধে। সে সময় কেমারি ও সোয়ার থানায় দুটি অভিযোগ দায়ের করা হয়েছিল। এরপরে একাধিকবার জয়া প্রদাকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল রামপুরের বিশেষ এমপি-এমএলএ আদালত। কিন্তু অভিনেত্রী হাজিরা দেননি। জামিন অযোগ্য পরোয়ানাও জারি হয় তাঁর বিরুদ্ধে। কিন্তু তাঁকে আদালতে পেশ করা যায়নি। পুলিশ জানিয়েছে, জয়ার মোবাইল ফোন সুইচড অফ রয়েছে। তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। রামপুরের আদালতের বিচারক শোভিত বনসাল জয়াকে ‘পলাতক’ ঘোষণা করেছেন।

১৯৯৪ সালে তেলুগু দেশম পার্টিতে যোগ দিয়েছিলেন জয়া প্রদা। পরে তিনি রাজ্যসভার পাশাপাশি লোকসভার সদস্য হয়েছিলেন। ২০০৪ ও ২০০৯ সালে ওই রামপুর কেন্দ্রে থেকেই সমাজবাদী পার্টির টিকিটে লড়েছিলেন তিনি। পরে সমাজবাদী পার্টি থেকে বহিষ্কার করা হয় তাঁকে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রামপুর থেকে বিজেপি প্রার্থী ছিলেন জয়া প্রদা।

 

 

 

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...