Wednesday, February 25, 2026

“পলাতক জয়া প্রদা”, যোগী রাজ্যের প্রাক্তন সাংসদকে গ্রেফতারির নির্দেশ আদালতের

Date:

Share post:

২০১৯ নির্বাচনের সময় আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের দুটি মামলায় লাগাতার হাজিরা এড়ানোয় বিজেপি নেত্রী তথা অভিনেত্রী জয়া প্রদার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল আদালত। বিশেষ এমপি-এমএলও কোর্টের বিচারক ভারতীয় সংবিধানের ৮২ নম্বর ধারার অধীনে তাঁকে দুটি মামলায় পলাতক ঘোষিত করেছে। পুলিশকে তাঁকে গ্রেফতার করে দ্রুত আদালতে এনে হাজির করারও নির্দেশ দিয়েছে আদালত। মামলার পরবর্তী শুনানি ৬ মার্চ।

আচরণ বিধি লঙ্ঘন সংক্রান্ত দু’টি মামলায় অভিনেত্রী তথা রাজনীতিবিদ জয়া প্রদাকে হাজিরার জন্য সমন জারি করেছিল উত্তরপ্রদেশের রামপুরের একটি আদালত। প্রাক্তন সাংসদের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়নাও জারি করা হয়।

প্রসঙ্গত, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের সময় নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ ওঠে জয়ার বিরুদ্ধে। সে সময় কেমারি ও সোয়ার থানায় দুটি অভিযোগ দায়ের করা হয়েছিল। এরপরে একাধিকবার জয়া প্রদাকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল রামপুরের বিশেষ এমপি-এমএলএ আদালত। কিন্তু অভিনেত্রী হাজিরা দেননি। জামিন অযোগ্য পরোয়ানাও জারি হয় তাঁর বিরুদ্ধে। কিন্তু তাঁকে আদালতে পেশ করা যায়নি। পুলিশ জানিয়েছে, জয়ার মোবাইল ফোন সুইচড অফ রয়েছে। তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। রামপুরের আদালতের বিচারক শোভিত বনসাল জয়াকে ‘পলাতক’ ঘোষণা করেছেন।

১৯৯৪ সালে তেলুগু দেশম পার্টিতে যোগ দিয়েছিলেন জয়া প্রদা। পরে তিনি রাজ্যসভার পাশাপাশি লোকসভার সদস্য হয়েছিলেন। ২০০৪ ও ২০০৯ সালে ওই রামপুর কেন্দ্রে থেকেই সমাজবাদী পার্টির টিকিটে লড়েছিলেন তিনি। পরে সমাজবাদী পার্টি থেকে বহিষ্কার করা হয় তাঁকে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রামপুর থেকে বিজেপি প্রার্থী ছিলেন জয়া প্রদা।

 

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের আগে ফের বসছে রাজ্য মন্ত্রিসভার বৈঠক

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Benerjee) নেতৃত্বে বৃহস্পতিবার ফের বসছে রাজ্য মন্ত্রিসভার (State Cabinet) বৈঠক। বিকেল ৪টা ৪০ মিনিট...

১ কোটি ২০ লক্ষের নাম বাদ যাবে! চূড়ান্ত ভোটার তালিকার আগে বিস্ফোরক অভিযোগ মমতার

বিধানসভা ভোটের (Assembly Elections 2026) আগে ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা (Voter List) প্রকাশের কথা। তার আগে বিস্ফোরক...

দোলযাত্রা-হোলি মিলন উৎসবে যোগ দেবেন মুখ্যমন্ত্রী

দোলযাত্রা ও হোলি উপলক্ষে ‘দোলযাত্রা ও হোলি (Holi) মিলন উৎসব’। সর্বধর্মের মানুষের মিলনের এই বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন...

সাত বছর ধরে বাংলা-র নাম বদলের দাবি দেখেছি: মুখ্যমন্ত্রীর দাবিতেই শিলমোহর আরজেডির

বাম-রাম আঁতাঁতে কেরালার নাম বদল সার্থক হয়েছে। আজও ন্যায্য বাংলার দাবিতে শিলমোহর দেয়নি মোদি সরকার। বারবার ফিরিয়ে দেওয়া...