Monday, June 8, 2026

দোলযাত্রা-হোলি মিলন উৎসবে যোগ দেবেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

দোলযাত্রা ও হোলি উপলক্ষে ‘দোলযাত্রা ও হোলি (Holi) মিলন উৎসব’। সর্বধর্মের মানুষের মিলনের এই বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benerjee)। ২ মার্চ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) আয়োজিত হবে এই অনুষ্ঠান। কলকাতা পুরসভা, পর্যটন দফতর এবং তথ্য ও সংস্কৃতি দফতর যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করছে।

এ বছর ৩ মার্চ বাংলায় দোলযাত্রা পালিত হবে। অনুষ্ঠানে গান, নৃত্যসহ সাংস্কৃতিক পর্ব থাকবে। কলকাতার (Kolkata) মারওয়াড়ি ও গুজরাটি সম্প্রদায়ের তরফে ডান্ডিয়া নৃত্য পরিবেশনের সম্ভাবনাও রয়েছে। কলকাতা পুরসভা বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলিকে আমন্ত্রণ জানাবে। একই ভাবে জেলা স্তরেও বিভিন্ন সংগঠনকে আমন্ত্রণ জানাবে তথ্য ও সংস্কৃতি দফতর। আরও পড়ুন: সাত বছর ধরে বাংলা-র নাম বদলের দাবি দেখেছি: মুখ্যমন্ত্রীর দাবিতেই শিলমোহর আরজেডির

দফতর সূত্রে খবর, মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন—সমস্ত সম্প্রদায়, জাতি ও ধর্মের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। গত বছর ধনধান্য অডিটোরিয়ামে একই ধরনের অনুষ্ঠান হয়েছিল। এ বছর আরও বৃহত্তর পরিসরে আয়োজন করা হচ্ছে বলে প্রশাসনিক মহলের দাবি।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...