Sunday, April 12, 2026

শাহজাহান গ্রেফতারির পর সন্দেশখালিতে নতুন করে ১৪৪ ধারা!

Date:

Share post:

গ্রেফতার হয়েছেন শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। আজ ভোররাতে মিনাখাঁর বামনপুকুর থেকে অভিযুক্তকে গ্রেফতার করে বসিরহাট কোর্ট(Basirhat Court) লকআপে নিয়ে যায় রাজ্য পুলিশ (West Bengal police)। কিছুক্ষণের মধ্যেই শাহজাহানকে কোর্টে পেশ করা হবে। তবে নতুন করে যাতে কোন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই কথা মাথায় রেখে এবার সন্দেশখালিতে (Sandeshkhali) আজ থেকেই ১৪৪ ধারা জারি করল প্রশাসন।

আগামী ৩ মার্চ পর্যন্ত সন্দেশখালির আটটি গ্রাম পঞ্চায়েতের ২৩ টি জায়গায় ১৪৪ ধারা বজায় থাকবে বলে প্রশাসনিক তরকে মাইকিং করে জানানো হয়েছে। শাহজাহান গ্রেফতারির পরে আজ সকালে বেশ কিছু জায়গায় জমায়েতের খবর পায় পুলিশ। পাশাপাশি বিরোধী নেতা শুভেন্দু অধিকারীও শান্ত সন্দেশখালিকে উত্তপ্ত করতে আজ সেখানে যাবেন বলে খবর। কিন্তু এই অবস্থায় কোনভাবেই অশান্তি যাতে না ছড়ায় সেই কারণে সদর্থক পদক্ষেপ প্রশাসনের। সূত্রের খবর ত্রিমনি, পাত্র পাড়া, খুলনা ঘাট, সন্দেশখালি বাজার সহ মোট ২৩ টি জায়গায় সকাল থেকে ১৪৪ ধারা জারি করা হলো। শাহজাহান গ্রেফতার হওয়ায় খুশি সন্দেশখালি। রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose) নিজেও পুলিশ প্রশাসনের ভূমিকায় যথেষ্ট সন্তোষ প্রকাশ করেছেন। আজ বেলা ১২টা নাগাদ অভিযুক্তকে কোর্টে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে রাজ্য পুলিশ বলেই মনে করা হচ্ছে।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...