Saturday, March 14, 2026

কীর্তনশিল্পীকে গুলি, আমেরিকায় খুন আরও এক ভারতীয়

Date:

Share post:

একই প্রদেশে ১০দিনের মধ্যে দুই ভারতীয়ের মৃত্যু। আমেরিকার দক্ষিণ-পশ্চিমের আলাবামায় অচেনা দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল শিখ যুবকের। ভারত থেকে গুরুদ্বারায় কীর্তন পরিবেশন করতে যাওয়া যুবকের মৃত্যুর পর পরিবারের দাবি ভারতের প্রশাসন দ্রুত তাঁর দেহ ফিরিয়ে এনে পরিবারের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করুক। যদিও এই বিষয়ে এখনও ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও বৃহস্পতিবারই কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আমেরিকার শিখ প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করে ভারত ও আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির বিষয়ে আলোচনা করেন।

উত্তরপ্রদেশের বিজনোর জেলার টানডা সাহুওয়ালা গ্রামের বাসিন্দা রাজ সিং ওরফে গোল্ডি(২৯) পরিবারের বড় ছেলে। পাঁচবছর আগে বাবার মৃত্যুর পর তাঁর রোজগারেই চলত দুই বোন, এক ভাই ও মাকে নিয়ে তাঁর সংসার। দেড় বছর আগে গুরুদ্বারায় কীর্তন গাইতে আলাবামা প্রদেশে সেলনা শহরে যান গোল্ডি। সেখানেই ২৩ ফেব্রুয়ারি গুরুদ্বারা থেকে কীর্তন করে বেরিয়ে দাঁড়িয়ে ছিলেন। সেই সময়ই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা গুলি করে পালিয়ে যায়। পরিবারের এমন অবস্থা যে তাঁরা দেহ দেশে ফেরাতেও পারছেন না। তাই এবার তাঁরা বিদেশমন্ত্রকের সাহায্য় চাইছেন।

এই আলাবামাতেই ১৫ ফেব্রুয়ারি আরও এক ভারতীয় বংশদ্ভূত ব্যবসায়ীর খুন হয়। মটেল ব্যবসায়ী প্রবীন রাওজিভাই প্যাটেল(৭৬) এক ক্রেতার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। সেই সময় আততায়ী জেরেমি মুর পরপর তিনটি গুলি চালান প্রবীনকে লক্ষ্য করে। শেফিল্ড এলাকারা পুলিশ দ্রুত গ্রেফতার করে জেরেমিকে। তবে তাতেও ক্ষোভে ফুঁসতে থাকে আমেরিকার ইন্দো-আমেরিকান ব্যবসায়ী মহল। তার ৭-৮ দিনের মধ্যেই কীর্তনশিল্পী যুবকের মৃত্যুতে আতঙ্ক বাড়ছে আমেরিকায় প্রবাসী ভারতীয়দের মধ্যে।

spot_img

Related articles

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...