Thursday, May 14, 2026

গুলিতে ঝাঁঝরা আপ নেতা, আততায়ীদের খোঁজে পুলিশ

Date:

Share post:

দাঁড়িয়ে থাকা আপ নেতার গাড়িতে পরপর গুলি চালিয়ে পালালো অজ্ঞাতপরিচয় আততায়ীরা। পাঞ্জাবের তর্ণ তারণ এলাকায় মর্মান্তিক মৃত্যু আম আদমি পার্টি নেতা গুরপ্রিত সিং ওরফে গোপি চোলার। নির্বাচনের আগে কৃষক আন্দোলন নিয়ে এমনিতেই উত্তাপ বেড়েছে পাঞ্জাব, হরিয়ানায়। এবার প্রকাশ্য দিবালোকে আপ নেতাকে গুলি করে মারার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে আপ পরিচালিত পাঞ্জাবে।

শুক্রবার সকালে ব্যক্তিগত আইনি কাজে কাপুরথালা যাচ্ছিলেন গুরপ্রিত সিং। অনেকক্ষণ ধরেই তাঁর গাড়ির পিছনে ধাওয়া করে আসছিল আততায়ীরা। গুরপ্রিত নিজেই নিজের গাড়ি চালাচ্ছিলেন। ফতেপুরের দিক থেকে গোইন্দওয়ালের পথে যাওয়ার সময় গোইন্দওয়াল লেভেল ক্রসিংয়ে তাঁর গাড়িটি দাঁড়ায়। সেই সময়ই আততায়ীরা গুলি করে তাঁকে ঝাঁঝরা করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা পুলিশে খবর দেন।

ঘটনার পরই ডেপুটি পুলিশ সুপার রবিশের সিংয়ের নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। একাধিক দলে ভাগ হয়ে পুলিশকর্মীরা আততায়ীর খোঁজে তল্লাশি শুরু করেছে।

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...