Thursday, May 14, 2026

নির্বাচনী লেনদেনে কড়া নজরদারি, হিসেব দেবে অ্যাপ!

Date:

Share post:

লোকসভা নির্বাচনের (Loksabha Election)সময় হিসেবে যাতে কোনও অস্বচ্ছতা না রাখতে পারে এজেন্সি সেই কারণে এবার কড়া নজরদারি চালানো হবে অ্যাপে । এর মাধ্যমেই নির্বাচনের আয় ব্যয় সংক্রান্ত সমস্ত বিষয়ের ওপর নজর রাখতে পারবে জাতীয় নির্বাচন কমিশন (National election commission)। সূত্রের খবর, যে মুহূর্তে ২২ টি এজেন্সি কোনও তথ্য পাবে সঙ্গে সঙ্গে তা আপলোড হবে অ্যাপে। এমনকি একইসঙ্গে রাজনৈতিক দলগুলিও যদি কোনওরকম ভাবে কমিশনের নিয়ম বহির্ভূত কোনও কাজ করতে যায় তাও তৎক্ষণাৎ ওই অ্যাপের মাধ্যমেই ধরা পড়ে যাবে।

সামনেই লোকসভা নির্বাচন, শুক্রবার জাতীয় নির্বাচন কমিশনের তরফে একজন আন্ডার সেক্রেটারি পদাধিকারী সহ ২ সদস্যের এক প্রতিনিধি দল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে গিয়ে কমিশনের সমস্ত প্রযুক্তি-নির্ভর অ্যাপ সংক্রান্ত প্রশিক্ষণ দেয়। এই অ্যাপ গুলিতে সবকিছুতেই একটি সময় নির্ধারণ করা আছে। অর্থাৎ সেই সময়ের মধ্যেই শেষ করতে হবে সংশ্লিষ্ট কাজ। না হলে আবার ওই অ্যাপ আর কোনই কাজ করবে না। অর্থাৎ, কোন প্রার্থী তার মনোনয়ন জমা দেওয়ার পর তাকে সঙ্গে সঙ্গেই ওই অ্যাপের মধ্যে তথ্য নির্দিষ্ট সময়ের মধ্যে আপলোড করতে হবে। তা না হলে অ্যাপ আর কোনই কাজ করা যাবে না। এখানেই শেষ নয়, কেন সময় মতো কাজ করা গেল না তার জবাবদিহি করতে হবে জাতীয় নির্বাচন কমিশনের কাছে।


Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...