Wednesday, June 24, 2026

চাঁদের মাটি নিয়ে পৃথিবীতে ফিরবে চন্দ্রযান-৪, শুরু ISRO-র প্রস্তুতি

Date:

Share post:

চন্দ্রযান-৩ সফল অবতরণের পর যখন গোটা বিশ্ব ইসরো-কে (ISRO) প্রশ্ন করেছিল – এরপর কী? ইসরো-র কাছে তখন একাধিক উত্তর ছিল। চাঁদের পর সূর্যের অভিযান, মহাকাশে মানুষ পাঠানোর অভিযান। কিন্তু বিভিন্ন দিকে রকেট ছোটানোর মাঝেও ইসরো ভুলে যায়নি তাদের চাঁদ অভিযান এখনও সম্পূর্ণ হয়নি। চাঁদে চন্দ্রযান-৩ (Chandrayaan-3) পৌঁছালেও ফিরে আসতে পারেনি। এবার সেই অভিযানের সময় নির্ধারণ করে ফেলল ইসরো।

একদিকে ২০৪০ সালের মধ্যে মহাকাশে মানুষ সহ গগনযান পাঠানোর পরিকল্পনায় রাশিয়ায় প্রাথমিক ১৩ মাসের প্রশিক্ষণ সম্পূর্ণ করেছে। আর তারই সঙ্গে জোর কদমে প্রস্তুতি চলছে চন্দ্রযান-৪ নিয়ে। আপাতত ইসরো-র লক্ষ্য ২০২৭ সালে চন্দ্রযান-৪ (Chandrayaan-4) পাড়ি দেবে চাঁদে। এই যান চাঁদে পৌঁছে সেখান থেকে মাটি সংগ্রহ করে ফিরে আসবে পৃথিবীতে। সেই মাটি বা চাঁদের অংশ পরীক্ষামূলক কাজের জন্য ব্যবহার করা হবে দেশের গবেষণাগারে।

চন্দ্রযান-৩ বা চন্দ্রযান-২ এর মূলত দুটি অংশ ছিল। তবে চন্দ্রযান-৪-এর পাঁচটি অংশ থাকবে। ইসরো-র বর্ণনা অনুযায়ী ডিসেন্ডার মডিউল (Descender Module), অ্যাক্সেন্ডার মডিউল (Ascender Module), প্রোপালশন মডিউল (Propulsion Module), রি-এন্ট্রি মডিউল (Re-entry Module) ও ট্রান্সফার মডিউল (Transfer Module) নিয়ে চাঁদে পাড়ি দেবে এই চন্দ্রযান। চন্দ্রযান-৩ এর মতো সব পদ্ধতি মেনেই চাঁদের মাটি ছোঁবে চন্দ্রযান-৪। তবে তারপরে এর নতুন অনেকগুলো কাজ বাকি থাকবে। ন্যাশানাল স্পেস সায়েন্স সিম্পোজিয়মে (National Space Science Symposium) সেই বর্ণনা দিলেন ইসরো চেয়ারম্যান এস সোমনাথ।

এই যন্ত্রগুলি প্রথমত চাঁদের সফট ও নিরাপদ ল্যান্ডিং সম্পন্ন করবে। তারপর সেখানে থেকে নমুনা সংগ্রহ করে তা পাত্রে রাখবে। সংগৃহিত জিনিস নিয়ে ফিরে আসবে চন্দ্রযানে। চন্দ্রযান ফের চাঁদের অরবিটে ফিরবে। সেখানে উপযুক্ত মডিউলে সেই চাঁদ থেকে সংগৃহিত জিনিস সরবরাহ করা হবে। তারপর সেই মডিউলটি আবার পৃথিবীর কক্ষপথে ঘুরে পৃথিবীর বুকে ফিরিয়ে দেবে চাঁদ থেকে সংগৃহিত জিনিস।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...