Thursday, May 14, 2026

Indian Idol: অধরা খেতাব, শ্রেয়া-শানুর সামনেই পরাজিত বঙ্গতনয় শুভদীপ!

Date:

Share post:

জাতীয় মঞ্চে এবারও হেরে গেল বাংলার (West Bengal) ট্যালেন্ট (Talent)। ইন্ডিয়ান আইডল (Indian Idol) সিজন ১৪-এর (Indian Idol 14) খেতাব জিতলেন কানপুরের বৈভব গুপ্তা (Vaibhav Gupta)। আগের সিজনের মতো এবারেও বাঙালির হাতে উঠল না ট্রফি। দ্বিতীয় স্থানে প্রতিযোগিতা শেষ করলেন শুভদীপ দাস চৌধুরী (Subhadeep Das Chowdhury)। তৃতীয় হলেন পীযূষ পানওয়ার। দুজনেই ৫ লক্ষ টাকা করে পেয়েছেন। বঙ্গকন্যা অনন্যা পাল চতুর্থ স্থান অর্জন করলেন।

বিচারকের আসনে যখন দুই বাঙালি শিল্পী তখন খুব স্বাভাবিকভাবেই প্রত্যাশার পারদ বেড়ে গেছিল। গোটা সিজন ধরেই কুমার শানু (Kumar Sanu), শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal) এবং বিশাল দাদলানির (Vishal Dadlani) কাছ থেকে প্রশংসা কুড়িয়েছেন কলকাতার শুভদীপ। শ্রেয়া নিজে বারবার বাংলার ছেলের গানে মুগ্ধ হয়ে তাঁকে ‘ওস্তাদ’ খেতাব দিয়েছেন। হয়তো তিনিও চেয়েছিলেন এবার কলকাতার ঘরেই আসুক ট্রফি। তাই গ্র্যান্ড ফিনালের বিশেষ বিচারক সোনু নিগম ‘উইনার’ বৈভবের নাম ঘোষণা করতে শ্রেয়া তাকালেন শুভদীপের দিকে। তবে প্রতিযোগিতার শেষ দিনে বৈভবের পারফরম্যান্স ছিল সত্যিই মনে রাখার মতো। ট্রফি, ২৫ লক্ষ টাকার চেক ছাড়াও একটি মারুতি সুজুকি ব্রেজা গাড়ি উপহার হিসেবে পেলেন বৈভব। বলিউড পেল গানের নতুন চ্যাম্পিয়ন।

Related articles

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...