Saturday, March 14, 2026

আজ থেকেই কলকাতা-সহ গোটা রাজ্যে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

Date:

Share post:

সোমবার কলকাতার (kolkata) পাশাপাশি রাজ্য জুড়ে বৃষ্টির (Rain) পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office)। হাওয়া অফিস সাফ জানিয়েছে, এদিন আকাশের মুখ ভারি থাকবে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। আলিপুর সূত্রে খবর বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশের কারণেই বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। তার সঙ্গে ৩০-৪০কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

তবে মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকলেও ফের বুধবার থেকে শুক্রবার পর্যন্ত হালকা বৃষ্টিতে ভিজতে পারে পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলা। তারপরই আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে শুধু দক্ষিণ নয় হাওয়া অফিস জানিয়েছে এদিন বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গও। পাশাপাশি বৃষ্টিতে ভিজতে পারে উত্তরের কয়েকটি জেলাও। এদিন আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, সোম ও মঙ্গলবার দার্জিলিং এবং কালিম্পং জেলার কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

এদিন সকাল থেকেই আকাশের মুখভার। হাওয়া অফিস জানিয়েছে, এদিন বিকেল বা সন্ধ্যাবেলা থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে দু’ডিগ্রি সেলসিয়াস বেশি।

spot_img

Related articles

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...

আরও এক বাম নেতা বিজেপির পথে! মোদির সভায় যাচ্ছেন বিশিষ্ট চিকিৎসক

আরেক বাম নেতা বিজেপির পথে। সিপিআইএম নেতা হিসাবে পরিচিত ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায় মোদির ব্রিগেডের (Brigade) সভায় মঞ্চ আলো...