Sunday, May 3, 2026

আইপিএল শুরুর আগে কেকেআরকে বিশেষ বার্তা মেন্টর গম্ভীরের, কী বললেন তিনি?

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকদিন । তারপরই শুরু ২০২৪ আইপিএল। প্রথম ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ইতিমধ্যে এই টুর্নামেন্ট নিয়ে চরতে শুরু করেছে উন্মাদনার পারদ। প্রস্তুতিতে ব্যস্ত সব দল। পিছিয়ে নেই কলকাতা নাইট রাইডার্স। তবে এরই মধ্যে কেকেআর শিবিরকে বিশেষ বার্তা মেন্টর গৌতম গম্ভীরের। গম্ভীর স্পষ্ট করে দিয়েছেন আইপিএল বিনোদন নয়। এখানে জিততে হলে কঠিন লড়াই করতে হবে। চলতি মরশুমে কেকেআরে নতুন ভূমিকায় দেখা যাবে গম্ভীরকে।

গম্ভীর এক সাক্ষাৎকারে বলেন, “ আমি প্রথম দিনই স্পষ্ট করে দিয়েছি যে আইপিএল ছেলেখেলা নয়। যতই বিনোদন ও বলিউড যুক্ত থাকুক, দিনের শেষে যে দল নিজেদের সেরা খেলাটা খেলতে পারবে তারাই জিতবে। কারণ, এই লিগ বিশ্বের অন্যতম কঠিন লিগ। তাই এখানে সফল হতে হলে কঠিন পরিশ্রম করতে হবে। আইপিএল আন্তর্জাতিক ক্রিকেটের থেকে কোনও অংশে কম নয়। মাঠে নেমে চাপ সামলানো কঠিন।” এখানে না থেমে গম্ভীর আরও বলেন , “ কেকেআরের সমর্থকেরা খুব আবেগপ্রবণ। তাই ওদের সঙ্গে আমাদের সৎ থাকতে হবে। ওদের মুখে হাসি আনতে হবে। আমি অনেক দলে থেকেছি। কিন্তু কেকেআরের মতো অনুগত সমর্থক দেখিনি। প্রথম তিন বছর খারাপ পারফর্ম করার পরেও ওরা দলকে ছেড়ে যায়নি। এই সমর্থনের প্রতিদান ওদের দিতে হবে।”

২৩ মার্চ প্রথম ম্যাচ খেলতে নামবে কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।

আরও পড়ুন- চেন্নাইয়ানের কাছে ওড়িশা ম্যাচ হারায় বাগানের সামনে সুযোগ লিগ শীর্ষে যাওয়ার

Related articles

২৪ ঘণ্টার মধ্যে ফের কালীঘাট থানার ওসি বদল! চামেলিকে সরিয়ে দায়িত্বে পোলেরহাট থানার অতিরিক্ত ওসি বলাই বাগ

২৪ ঘণ্টার মধ্যে ফের কালীঘাট থানার ওসি বদল। শনিবারই উল্টোডাঙার মহিলা থানার ওসি চামেলি মুখোপাধ্যায়কে কালীঘাট থানার ওসিক...

সাখাওয়াত মেমোরিয়ালের সামনে বিজেপির স্টিকার লাগানো গাড়ি কেন, বিক্ষোভ তৃণমূলের

রবিবার সকালে সাখাওয়াত মেমোরিয়ালের সামনে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। ১৬৩ ধারা বলবৎ থাকা অবস্থায় বিজেপির স্টিকার লাগানো গাড়ি কি...

ভোটের ফলপ্রকাশের আগেই পান্ডুয়ায় ‘বুলডোজ়ার’ রেলের, ঘরছাড়া বহু 

সোমবার রাজ্যে বিধানসভার ভোট গণনা ও ফলাফল ঘোষণার আগেই শুরু বিজেপির অত্যাচার। শনিবার রাতের অন্ধকারে হুগলির পান্ডুয়ায় বিজেপি...

ভোট গণনায় গাফিলতিতে চাকরি হারাতে হতে পারে সরকারি কর্মীদের! কড়া কমিশন 

বাংলায় দুদফায় নির্বাচন শেষ হওয়ার পর সোমবার রাজ্য জুড়ে ২৯৩ বিধানসভা কেন্দ্রের ভোট গণনা শুরু হবে সকাল আটটা...