Friday, May 1, 2026

পুলিশ ও দমকলে শূন্যপদ পূরণ করতে উদ্যোগী রাজ্য সরকার

Date:

Share post:

\লোকসভা নির্বাচনের আগে চাকরির সুযোগ বাংলায়। এবার পুলিশ ও দমকলে শূন্যপদ পূরণ করতে উদ্যোগী রাজ্য (Government of west bengal)। আজ দুপুরে নবান্নে ক্যাবিনেট মিটিং হয়। সেখানেই পুলিশ ও দমকলে দুহাজারের বেশি শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এর মধ্যে পুলিশ বাহিনীতে ১৩০০ এর বেশি কর্মী নিয়োগ হবে। কলকাতা পুলিশের স্তরে ৩৫০ কর্মী নিয়োগ করা হবে। দমকলে প্রায় ৬০০ কর্মী নিয়োগের সিদ্ধান্তেও এদিন শিলমোহর দিয়েছে মন্ত্রিসভা।

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে। সেই কথা মাথায় রেখে আগামী ১৩ মার্চের মধ্যে সমস্ত প্রকল্পের বকেয়া কাজ শেষ করতে এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে খবর।


Related articles

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে এবার শীর্ষ আদালতে তৃণমূল, শনিতেই শুনানি

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) পরে এবার সুপ্রিম...

CEO মিথ্যে বলেছেন! স্ট্রং রুম নিয়ে DEO-র বক্তব্য তুলে কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের ওয়েব কাস্টিংয়ে স্পষ্ট ধরা পড়েছে পোস্টাল ব্যালটে কারচুপি। তা নিয়ে পরবর্তীতে স্বচ্ছতার দাবিও করেছেন খোদ স্ট্রং...

জটিলতার অবসান, আমেরিকাতেই বিশ্বকাপ খেলবে ইরান, ঘোষণা ফিফার

আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের(USA) সঙ্গে যুদ্ধকালীন পরিস্থিতির কারণে আসন্ন ফিফা বিশ্বকাপে(FIFA World Cup 2026 )ইরানের(Iran) খেলা নিয়ে জটিলতার সৃষ্টি...

সিসিটিভি ফুটেজ উধাও! স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে সিইও অফিসের দ্বারস্থ তৃণমূলের প্রতিনিধি দল 

রাজ্যের বিভিন্ন গণনা কেন্দ্রের স্ট্রং রুমে সিসিটিভি নজরদারিতে বড়সড় বিভ্রাটের অভিযোগ তুলে সরব হলো তৃণমূল কংগ্রেস। শুক্রবার এই...