Thursday, May 14, 2026

মহিলাদের লড়াইকে কুর্নিশ জানিয়ে আজ পদযাত্রায় মমতা- অভিষেক 

Date:

Share post:

‘মহিলাদের অধিকার, আমাদের অঙ্গীকার’- এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে আজ পদযাত্রা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Bandopadhyay) এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এর আগে রামমন্দির উদ্বোধনের দিন গত ২২ জানুয়ারি হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত হেঁটেছিলেন তাঁরা। আগামী রবিবারের ব্রিগেডের আগে শাসকদলের সর্বোচ্চ দুই নেতানেত্রীর এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এই মিছিলের মাধ্যমেই লোকসভা ভোটের প্রচার শুরু করবেন মমতা বলে অনুমান করা হচ্ছে।

ক্ষমতায় আসার পর থেকেই নারী ক্ষমতায়নের উপর বিশেষ জোর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলা উন্নয়নের কথা মাথায় রেখে তাঁদের স্বাবলম্বী করতে একগুচ্ছ প্রকল্প রাজ্যকে উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী। একই কথা শোনা গেছে অভিষেকের মুখেও। নবজোয়ার যাত্রায় কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত সাধারণ মানুষের সঙ্গে মিশেছেন ঘাসফুলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বাংলার মহিলাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা সমাধানে একাধিক উদ্যোগ নিতে দেখা গেছে তাঁকে। এবার রাজ্যের মহিলাদের কৃতজ্ঞতা জানাতে এবং তাঁদের অধিকার রক্ষার শপথে মমতার পাশে হাঁটবেন অভিষেক। ৮ মার্চ বিশ্ব নারী দিবস। সেই উপলক্ষে এর আগে কলকাতা শহরে একাধিক বার পদযাত্রা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আগামী শুক্রবার বিশ্ব নারী দিবসের দিন শিবরাত্রিও। তাই নারী দিবসের এক দিন আগেই আজ কলকাতায় মিছিলে হাঁটবেন তাঁরা। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং (এসপ্ল্যানেড) পর্যন্ত পদযাত্রা করবে তৃণমূল। দলীয় সূত্রে খবর ঠিক দুপুর ২টোয় এই মিছিল শুরু হবে। এই পদযাত্রার মধ্যে দিয়ে উত্তর কলকাতায় লোকসভা ভোটের প্রচার শুরু করবে তৃণমূল।


Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...