Friday, May 1, 2026

পঞ্চম টেস্টে নামার আগে অশ্বিনকে বিশেষ সম্মান টিম ইন্ডিয়ার, আবেগে ভাসলেন ভারতের তারকা স্পিনার

Date:

Share post:

আজ ধর্মশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট ম্যাচ খেলতে নামে ভারতীয় দল। আর এই ম্যাচে খেলতে নেমে বিশেষ সম্মান দেওয়া হলো টিম ইন্ডিয়ার তারকা বোলার রবিচন্দ্রন অশ্বিনকে। এই ম্যাচে নামার আগে অনন্য নজিরের সামনে দাঁড়িয়ে ছিলেন অশ্বিন। আজ ধর্মশালায় শততম টেস্ট ম্যাচ খেলতে নামেন অশ্বিন। আর তাই এদিন টিম ইন্ডিয়ার পক্ষ থেকে বিশেষ স্মারক তুলে দিলেন দলের কোচ রাহুল দ্রাবিড়।

ধর্মশালায় টস হয়ে যাওয়ার পরে অশ্বিনকে সংবর্ধনা দেয় দল। একটি ছোট্ট অনুষ্ঠান করা হয়।যে ছবি পোস্ট করে বিসিসিআই। সেখানে দেখা যাচ্ছে সপরিবার ছিলেন অশ্বিন। পাশেই দাঁড়িয়ে ছিলেন স্ত্রী প্রীতি নারায়াণ। সঙ্গে দুই কন্যা আখিরা ও আদ্যা। পিছনে সারি বেঁধে দাঁড়িয়ে সতীর্থেরা। মধ্যমণি ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। দ্রাবিড় বেশ কিছুক্ষণ কথা বলেন অশ্বিনকে নিয়ে। স্পিনারের দক্ষতা, খেলার মানসিকতা নিয়ে কথা বলেন কোচ। পাশে তখন চুপ করে দাঁড়িয়ে শুনছেন অশ্বিন। কথা বলার পরে অশ্বিনের হাতে একটি স্মারক তুলে দেন দ্রাবিড়। তারকা স্পিনারকে শততম টেস্ট ক্যাপ তুলে দেন কোচ রাহুল দ্রাবিড়। তারপর দেওয়া হল ‘গার্ড অফ অনার’। তারপর একে একে অশ্বিঙ্কে আলিঙ্গন করলেন সতীর্থরা।

টেস্ট ক্রিকেটে অশ্বিনের অভিষেক হয় ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।এদিকে এই সিরিজেই রাজকোট টেস্টেই কেরিয়ারের ৫০০তম উইকেট নেওয়ার নজির গড়েছিলেন অশ্বিন। অশ্বিন হলেন অনিল কুম্বলের পর দ্বিতীয় ভারতীয় যিনি টেস্টে ৫০০-টির বেশি উইকেট ইতিমধ্যেই নিয়ে ফেলেছেন।

আরও পড়ুন- আইসিসির টেস্ট ব়্যাঙ্কিংয়ে সেরা ১০এ ঢুকে পড়লেন যশস্বী

Related articles

আইপিএলের মধ্যেই সুখবর, টেস্টের ক্রমতালিকায় উন্নতি ভারতের

আইপিএল খেলতে ব্যস্ত ভারতীয় দলের ক্রিকেটাররা। এরইমধ্যে সুখবর টিম ইন্ডিয়ার জন্য। সাত মাস লাল বলের ম্যাচ খেললেও টেস্টের...

কড়া নজর গণনায়: শনিবার কাউন্টিং এজেন্টদের নিয়ে ভার্চুয়াল বৈঠক মমতা-অভিষেকের

ভোটগ্রহণ শেষ, এবার গণনার পালা। গণনায় কারচুপি ঠেকাতে তৃণমূলের (TMC) সব কাউন্টিং এজেন্টেদের নিয়ে শনিবার ভার্চুয়াল বৈঠকে (Virtual...

স্ট্রংরুমের ২০০ মিটারের মধ্যে জমায়েত নিষিদ্ধ, ১৬৩ ধারা জারি নগরপালের

কলকাতা শহরের সাতটি জায়গায় স্ট্রংরুমের সামনে ১৬৩ ধারা জারি করল কলকাতা পুলিশ। বৃহস্পতিবার রাতের ঘটনার পর জানিয়ে দেওয়া...

ভোট মিটলেও আইএসএফের গুন্ডামিতে অশান্ত ভাঙড়!

ভোট মিটেছে ঠিকই, কিন্তু ভাঙড় থেকে হিংসার ছায়া সরছে না। বুধবার রাত থেকেই এলাকায় যে চাপা উত্তেজনা ছিল,...