Thursday, April 23, 2026

CBI-এর FIR Named নেতার থেকে পাতাকা! শুভেন্দু-অভিজিতের ছবি পোস্ট করে তীব্র আক্রমণ অভিষেকের

Date:

Share post:

প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস রায়ের পরের দিনই পদ্মশিবিরে যোগ দিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার, তাঁর যোগদানের পরেই মোক্ষম খোঁচা দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতেই যোগ দেন অভিজিৎ। নিজের এক্স হ্যান্ডেলে তীব্র কটাক্ষ করে নারদকাণ্ডে শুভেন্দু অধিকারীর টাকা নেওয়ার ছবি ও এদিন শুভেন্দুই অভিজিতের গলায় গেরুয়া উত্তরীয় পরিয়ে দিচ্ছেন সেই ছবি পাশাপাশি পোস্ট করেন।

মোক্ষম খোঁচা দিয়ে অভিষেক লেখেন, ‘‘১৮০ ডিগ্রি ঘুরে যাওয়া প্রসঙ্গে: সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া থেকে সিবিআইয়ের এফআইআরে নাম থাকা এক জনের হাত ধরে যোগ দিলেন।
এই ছবি দেখিয়ে দিল বিচার ব্যবস্থার একাংশের সঙ্গে বিজেপির গোপন আঁতাঁত, যা বাংলার স্বার্থের জন্য ক্ষতিকর।’’

বুধবার, তাপস রায়ের বিজেপি-তে যোগদানের পরেই তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একই সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সামনে তাপস রায়ের নতজানু হয়ে দাঁড়িয়ে থাকা ছবি পোস্ট করে, অভিষেক লেখেন, এটা বিজেপির জমিদারি স্বভাবের প্রকৃষ্ট প্রমাণ। এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন,
“বিজেপির ‘ওয়াশিং মেশিন’ গল্পটি চলছে। কারণ বাড়িতে ইডি-র হানার দুমাসের মধ্যেই বাংলা-বিরোধী গ্যাং-এ যোগ দিলেন তাপস রায়।
এই ছবিটি বাংলার জনগণের কাছে শক্তিশালী প্রমাণ, কেন বিজেপির আচরণকে জমিদার বলে উল্লেখ করা হয়।“

বিজেপি যাওয়ার ঘোষণা করেই অভিষেককে নাম না করে নিশানা করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর পাল্টা তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, বিজেপির নেতারা আমার নাম নেয় না। প্রাক্তন বিচারপতিও ভাববাচ্যে কথা বলেছেন, নাম নেননি। মিলটা খুব Interesting। অর্থাৎ বিজেপিতে যাওয়ার কথা ঘোষণা করেই গেরুয়া ট্রেন্ডে গা ভাসিয়েছেন অভিজিৎ। এদিন ছবি পোস্ট করে তীব্র কটাক্ষ করেন অভিষেক।




Related articles

‘নিজে বাঁচুন, অন্যকেও বাঁচান’, প্রথম দফার ভোটের শেষে জৈন মন্দিরে সম্প্রীতির বার্তা মমতার

বিক্ষিপ্ত কিছু অশান্তি বাদ দিলে মোটের ওপর শান্তিপূর্ণ ভাবেই মিটেছে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। আর...

সর্বকালীন রেকর্ড ভোট বাংলায়: প্রথম দফায় শান্তিপূর্ণ নির্বাচন, দাবি কমিশনের

নজিরবিহীন নির্বাচনের সাক্ষী থাকল ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রথম দফা। গোটা রাজ্যে ১৫২ আসনে প্রায় প্রতি বুথে সকাল থেকে...

সাঁজোয়া গাড়ি থেকে এজেন্সি! বাংলার ওপর এত রাগ কেন? কেন্দ্র-কমিশনকে তীব্র আক্রমণ মমতার

‘বাংলার সাথে গদ্দারি করব না, জন্মেছি বাংলায়, মরবও বাংলায়’— এই স্লোগানকে সামনে রেখেই বৃহস্পতিবার ফের দিল্লিকে নিশানা করলেন...

অতন্দ্র প্রহরীর মতো রাত জেগে আজ বিজেপির দফারফা করেছি: অভিষেক  

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথমদফার ভোটগ্রহণ হল বৃহস্পতিবার। আর সেদিন সন্ধেয় দলীয় প্রার্থীর হয়ে মেটিয়াবুরুজের কারবার পিঙ্ক স্কোয়ার থেকে...