Wednesday, May 13, 2026

স্বামী স্মরণানন্দ মহারাজকে দেখতে সোজা হাসপাতালে! সুস্থতা- আরোগ্য কামনা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রামকৃষ্ণ মঠ ও মিশনের (Ramkrishna Math) প্রেসিডেন্ট অসুস্থ স্বামী স্মরণানন্দ মহারাজকে (Swaranananda Maharaj) দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার সন্ধে ৬টা নাগাদ দক্ষিণ কলকাতার (Kolkata) রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে (শিশু মঙ্গল) যান মুখ্যমন্ত্রী। সেখানে গিয়েই চিকি‍ৎসকদের পাশাপাশি রামকৃষ্ণ মিশনের প্রবীণ সন্ন্যাসীদের সঙ্গেও কথা বলেন মমতা। পাশাপাশি চিকিৎসকদের সঙ্গে কথা বলে স্বামী স্মরণানন্দের চিকি‍ৎসার বিষয়ে সমস্ত খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী।

রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্টের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক দীর্ঘদিনের। গত কয়েক দিন ধরে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। এদিকে বৃহস্পতিবার স্মরণানন্দ মহারাজের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘রামকৃষ্ণ মঠ এবং মিশনের প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দজি মহারাজের শারীরিক অবস্থার খোঁজ নিতে আজ আমি রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে এসেছিলাম। আমি তাঁর দীর্ঘ সুস্থতা এবং দ্রুত আরোগ্য কামনা করছি।’’

এর আগেও মুখ্যমন্ত্রী স্বামী স্মরণানন্দের শারীরিক অবস্থার খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করেন। এক্স হ্যান্ডলে মমতা মহারাজের ভক্তদের উদ্দেশে বলেন, সকলে যেন স্বামীজির সুস্থতা কামনা করে প্রার্থনা করেন। তিনিও ভক্তদের মতোই প্রার্থনা করবেন বলে জানান মুখ্যমন্ত্রী। দিন ছয়েক আগে আচমকাই অসুস্থ হন স্মরণানন্দ মহারাজ। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু রবিবার আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে ৯২ বছর বয়সী মহারাজের। মঠ ও হাসপাতাল সূত্রে খবর, তাঁর বয়সের কথা মাথায় রেখে স্নায়ু এবং অন্যান্য বিভাগের চিকিৎসকেরাও তাঁকে কড়া পর্যবেক্ষণে রেখেছেন বলে খবর। তবে এই প্রথম নয়, ২০২২ সালের মার্চ মাসেও গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন স্মরণানন্দ মহারাজ। সে সময় কলকাতার এক বেসরকারি হাসপাতালে রেখে তাঁর চিকিৎসা হয়েছিল। বেশ কয়েক দিন চিকিৎসা চলার পর তিনি সুস্থ হয়ে উঠেছিলেন। তারপর আচমকা ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বাড়ছে উদ্বেগ।

Related articles

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...