Thursday, June 4, 2026

পঞ্চম টেস্টে খেলতে নেমে নজির গড়লেন অশ্বিন, কি রেকর্ড গড়লেন তিনি?

Date:

Share post:

ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট ম্যাচে ইনিংস এবং ৬৪ রানে জয় পায় ভারতীয় দল। এই ম্যাচে দাপট দেখান টিম ইন্ডিয়ার ব্যাটার থেকে বোলাররা। তবে এই ম্যাচে আলাদা করে নজর কাড়েন রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ইনিংসে ৪ এবং দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন তিনি। আর এর সুবাদে নজির গড়েন অশ্বিন। শততম টেস্টে পাঁচ উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গে রেকর্ড গড়েন তিনি। অশ্বিন বিশ্বের প্রথম ক্রিকেটার যিনি অভিষেক টেস্টে পাঁচটি উইকেট নেওয়ার পাশাপাশি শততম টেস্টেও পাঁচ উইকেট নিলেন। ঐতিহাসিক টেস্টে নজির গড়লেন বর্ষীয়ান তারকা।

২০১১ সালে অশ্বিনের টেস্ট অভিষেক হয়। সেবার দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ উইকেট নেন ভারতের এই তারকা স্পিনার।আর এবার নিজের শততম টেস্টেও সেই ধারাবাহকিতা বজায় রাখলেন অশ্বিন। ধর্মশালায় বেন ফোকসকে তুলে নিতেই এই রেকর্ড গড়লেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন অশ্বিন। এই সিরিজে টেস্ট কেরিয়ারে ৫০০ উইকেট নেওয়ার নজির গড়েন তিনি। এর পাশাপাশি ঘরের মাঠে টেস্ট কেরিয়ারে ৩৫০টি উইকেট নান তিনি।

এদিকে মাত্র তিনদিনই পঞ্চম টেস্ট জয় করে রোহিত শর্মার দল। ইংরেজদের এক ইনিংস এবং ৬৪ রানে হারায় টিম ইন্ডিয়া। ম্যাচে বল হাতে দুরন্ত পারফরম্যান্স রবিচন্দ্রন অশ্বিনের। একাই নিলেন ৫ উইকেট। যদিও চোটের জন্য ম্যাচে ফিল্ডিং করতে পারেননি ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দেন যশপ্রীত বুমরাহ। এই জয়ের ফলে সিরিজে ৪-১ জয় পেল ভারতীয় দল।

আরও পড়ুন – রবিবার মেগা ডার্বি, সতর্ক দুই প্রধান, রইল ইস্ট-মোহনের আপডেট



Related articles

তাজপুরে নয়, আদানিকে নিয়ে দাদনপাত্রবাড়ে সমুদ্র বন্দর তৈরির প্রস্তুতি: মুখ্যমন্ত্রী

বুধবার আদানি গোষ্ঠীর অন্যতম কর্ণধার করণ আদানির সঙ্গে সমুদ্র বন্দর নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই...

IND vs AFG: চোটের ধাক্কায় ছিটকে গেলেন কোহলি! বিকল্প হতে পারেন কারা?

আইপিএলের পরই চোটের সমস্যায় বিরাট কোহলি(Virat Kohli )। আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে সম্ভবত খেলতে পারবেন না বিরাট কোহলি।...

জাতীয় চলচ্চিত্রে এক অধ্যায়ের অবসান, প্রয়াত পহলাজ নিহালানি

হিন্দি চলচ্চিত্র জগতের পরিচিত মুখ, প্রযোজক ও সেন্সর বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান পহলাজ নিহালানির (Producer and former Censor Board...

অনুমতির থেকে বেশি ঘর ব্যবহার! দিল্লির অগ্নিকাণ্ডে গ্রেফতার মালিক

দিল্লি অগ্নিকাণ্ডে (Delhi Fire Incident 21 Death) গ্রেফতার হোটেলের মালিক! বুধবার মালব্যনগরের এক অভিজাত হোটেলে আগুন লেগে ২১...