Thursday, June 25, 2026

বিজেপির সভায় চূড়ান্ত অব্যবস্থা, পদপিষ্ট হয়ে মৃত্যু মহিলার!

Date:

Share post:

মানুষের জীবনের কোনও দাম নেই বিজেপি নেতাদের কাছে। নাগপুরের (Nagpur BJP Meeting) সভায় ফের তার প্রমাণ মিলল। পদ্ম শিবির আয়োজিত সভায় চূড়ান্ত অব্যবস্থার কারণে পদপিষ্ট হয়ে মৃত্যু হল ৫০ বছরের এক মহিলার। গুরুতর আহত হয়ে হাসপাতালে বেশ কয়েকজন। শনিবার সকালে নাগপুরের ঘটনায় ফিরল বছর ২০ আগের লখনৌয়ের স্মৃতি। ইতিমধ্যে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Nagpur Police)।

আজ সকাল সাড়ে ১০টা নাগাদ নাগপুর শহরে বিজেপির সভা এবং নির্মাণকর্মীদের কাজের জিনিসপত্র বিলির অনুষ্ঠানে উপস্থিত জনতার তুলনায় আয়োজন এবং ব্যবস্থাপনা যথেষ্ট কম ছিল বলে অভিযোগ ওঠে। ভিড় সামলাতে হিমশিম খান আয়োজকরা। হুড়োহুড়ির মধ্যে পদপিষ্ট হন বেশ কয়েক জন। মনু তুলসীরাম রাজপুত নামে বছর ৫০-এর এক প্রৌঢ়ার মৃত্যু হয়। ৪-৫ জন গুরুতর জখম হওয়ায় দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও চোট-আঘাত পাওয়া মানুষের সংখ্যাটাও নেহাত কম নয়। বিজেপির সভায় এই ধরণের ঘটনা নতুন নয়। মানুষের সুরক্ষার দিকে কোনও নজর নেই গেরুয়া নেতাদের। এর আগে ২০০৪ সালে লখনৌয়ে বিজেপি নেতা লালজি ট্যান্ডনের জন্মদিন উপলক্ষে শাড়ি বিলির অনুষ্ঠানেও পদপিষ্ট হয়ে ২১ জনের মৃত্যু হয়। বছর দুই আগে ২০২২ সালের ১৪ ডিসেম্বর বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে একটি কম্বলদানের অনুষ্ঠান করেছিল বিজেপি। সেখানেও চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ ওঠে, ৩ জনের মৃত্যু হয়। গ্রেফতার হন অনুষ্ঠানের অন্যতম পৃষ্ঠপোষক বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। আজ নাগপুরের দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Related articles

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...