Thursday, June 18, 2026

ভোটে প্রথম বারের জন্য প্রার্থীর খরচ তালিকায় যুক্ত হচ্ছে ‘টোটো’

Date:

Share post:

বাস, ট্রাক, ট্যাক্সির সঙ্গে এবার ভোটে প্রথম বারের জন্য প্রার্থীর খরচ তালিকায় যুক্ত হচ্ছে ‘টোটো’ বা ই-রিক্সাও। নির্বাচনী প্রচারে টোটো ব্যবহার বেড়ে যাওয়ায় এবার এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। টোটো ব্যবহারের সুবিধা হল, ছোট গলিতেও সহজে টোটো প্রবেশ করতে পারে। ফলে রাজনৈতিক দলগুলির মধ্যে নির্বাচনী প্রচারে টোটোকে কাজে লাগানোর প্রবণতা বেড়েছে।সেকারণেই এবারের লোকসভা নির্বাচনে প্রচারের ক্ষেত্রে টোটো ব্যবহার হলেই, সেই বাবদ কত খরচ হল তার হিসাব দিতে হবে প্রার্থীকে। প্রার্থীর ভোট খরচের সঙ্গে তা যুক্ত করা হবে বলে এক নির্দেশিকায় জানিয়েছে নির্বাচন কমিশন।একজন প্রার্থী ভোটে ৯৫ লক্ষ টাকা পর্যন্ত খরচ করতে পারেন। সেই খরচের মধ্যেই এবার যুক্ত হবে টোটো নিয়ে প্রচারের খরচও।

তবে নির্বাচনী প্রচারে টোটোর ব্যবহারের ক্ষেত্রেও একাধিক নিয়ম বিধি আরোপ করেছে কমিশন। প্রার্থীদের উদ্দেশ্যে জারি করা ওই নির্দেশিকায় জানানো হয়েছে, কোনও প্রার্থীর প্রচারে টোটো বা ই-রিক্সা ব্যবহার করা হলে সংশ্লিষ্ট প্রার্থীকে আগে থেকে রিটার্নিং অফিসারের কাছে তার বিস্তারিত তথ্য জানাতে হবে। কত গুলি টোটো কোন এলাকায় কীভাবে প্রচারের কাজে ব্যবহার করা হবে তার পূর্ণাঙ্গ তথ্য দিতে হবে প্রার্থীকে। এছাড়াও নির্দেশিকায় কমিশন জানিয়েছে, কোনও পারমিটহীন বা অনুমোদনহীন টোটো প্রচারের কাজে ব্যবহার করা যাবে না।

এরই পাশাপাশি,পুর এলাকায় প্রচারে টোটো ব্যবহার হলে সেই টোটোকে সংশ্লিষ্ট পুরসভা থেকে অনুমোদন প্রাপ্ত হতে হবে। পঞ্চায়েত এলাকায় টোটোর ব্যবহার হলে সেই টোটো চালককে আগে থেকে রিটার্নিং অফিসারের কাছ থেকে পারমিট সংগ্রহ করতে হবে বলেও ওই নির্দেশে উল্লেখ করা হয়েছে। এছাড়াও কমিশন জানিয়েছে, কোনও টোটো স্বেচ্ছায় কোনও রাজনৈতিক দলের পোস্টার লাগিয়ে যাত্রী বহনের কাজ করতেই পারে, সেক্ষেত্রে কোনও বিধিনিষেধ নেই। তবে প্রচারের কাজে ব্যবহার হলেই টোটো চালককে আলাদা করে পারমিট সংগ্রহ করতে হবে।

 

Related articles

মেসিকাণ্ডে সাড়ে ৩ ঘণ্টা জেরা, অরূপকে ফের তলব পুলিশের

অবশেষে মেসিকাণ্ডের (Messi Incident) তদন্তে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। বৃহস্পতিবার...

গ্রেফতারি পরোয়ানার মধ্যেই আদালতে স্বস্তি অভিষেকের আপ্ত সহায়ক সুমিতের

সিআইডির (CID) জারি করা ‘লুক আউট’ নোটিস, গ্রেফতারি পরোয়ানার মধ্যেই বড় আইনি স্বস্তি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

হেলমেটেও রক্ষা নেই! দিনহাটায় ধৃত উদয়নকে লক্ষ্য করে ডিম-আক্রমণ

গ্রেফতারির পর দিনহাটায় (Dinhata) পা রাখতেই হেনস্থার মুখে পড়লেন প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ (Former Minister Udayan Guha)। থানার...

অনুপ্রবেশ-তোলবাজি থেকে বন্দে মাতরম: রাজ্যপালের ভাষণ না শাসকদলের নির্বাচনী ইস্তাহার! প্রশ্ন বিরোধীদের

অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হল বৃহষ্পতিবার। প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ...