Thursday, June 18, 2026

গ্রেফতারি পরোয়ানার মধ্যেই আদালতে স্বস্তি অভিষেকের আপ্ত সহায়ক সুমিতের

Date:

Share post:

সিআইডির (CID) জারি করা ‘লুক আউট’ নোটিস, গ্রেফতারি পরোয়ানার মধ্যেই বড় আইনি স্বস্তি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায় (Personal Assistant Sumit Roy)। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে আপাতত তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নিতে পারবে না পুলিশ ()। ফলে তদন্ত চললেও সাময়িক স্বস্তিতে সুমিত।

বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে সুমিত রায়ের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে মামলার শুনানির আবেদন জানানো হয়। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Justice Tirthankar Ghosh) বিষয়টি বিবেচনা করে আগামী শুক্রবার শুনানির দিন নির্ধারণ করেন। পাশাপাশি আদালত স্পষ্ট জানিয়ে দেয়, ওই শুনানি না হওয়া পর্যন্ত সুমিত রায়ের বিরুদ্ধে কোনওরকম পদক্ষেপ নেওয়া যাবে না। এই নির্দেশের ফলে আপাতত গ্রেফতারির আশঙ্কা থেকে কিছুটা হলেও স্বস্তি পেলেন তিনি। তবে তদন্ত বা তাঁকে খোঁজার প্রক্রিয়ায় কোনও বাধা থাকছে না বলেই মনে করা হচ্ছে।

অন্যদিকে, সুমিত রায়ের (Personal Assistant Sumit Roy) খোঁজে এখনও জোরকদমে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। মোবাইল ফোনের শেষ টাওয়ার লোকেশনের সূত্র ধরে গত শনিবার ভোররাতে কালীঘাটে (Kalighat) অভিষেকের বাসভবনে পৌঁছয় পুলিশ। সেখানে তল্লাশি চালিয়েও তাঁর কোনও হদিশ মেলেনি। একই দিনে হুগলির শ্রীরামপুরে তাঁর শ্বশুরবাড়িতেও অভিযান চালানো হয়, কিন্তু সেখান থেকেও খালি হাতেই ফিরতে হয় তদন্তকারীদের। ফলে সুমিত রায় বর্তমানে কোথায় রয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে শুক্রবারের হাইকোর্টের শুনানির দিকে নজর রয়েছে রাজনৈতিক মহল থেকে তদন্তকারী সংস্থা- সকলেরই।

Related articles

দিল্লিতে খুন বাঙালি মহিলা পরিচারিকা

ফের রাজধানীতে (Delhi) খুন বাঙালি মহিলা (Bangali Women Murdur)! দিল্লির অভিজাত মাউন্ট কৈলাশ এলাকায় ৪৫ বছরের পরিচারিকা মীনাকে...

যোগ দিবস উপলক্ষ্যে কলকাতায় ‘Run For Yoga’: ৩ দিনের কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর, নাম না করে কাকে নিশানা!

১২তম যোগ দিবসের কলকাতায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তার আগে ১৯ জুন রাজ্যজুড়ে হবে ম্যারাথন...

আর জি কর-কাণ্ডে নির্মল ঘোষের ভূমিকা জানতে চাইল সিবিআই!

আর জি কর মামলার (RG Kar Case) নতুন করে তদন্ত শুরু করেছে সিবিআই (CBI)। তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন মামলার...

মেসিকাণ্ডে সাড়ে ৩ ঘণ্টা জেরা, অরূপকে ফের তলব পুলিশের

অবশেষে মেসিকাণ্ডের (Messi Incident) তদন্তে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। বৃহস্পতিবার...