Thursday, June 18, 2026

হেলমেটেও রক্ষা নেই! দিনহাটায় ধৃত উদয়নকে লক্ষ্য করে ডিম-আক্রমণ

Date:

Share post:

গ্রেফতারির পর দিনহাটায় (Dinhata) পা রাখতেই হেনস্থার মুখে পড়লেন প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ (Former Minister Udayan Guha)। থানার বাইরে অপেক্ষায় থাকা জনতার প্রতিবাদে মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে থানা চত্বর। ডিম ও জুতো ছোড়েন বিক্ষোভকারীরা। পরিস্থিতির বুঝে আগেভাগেই নিরাপত্তা বাড়িয়েছিল পুলিশ (Police), এমনকী হেলমেট (Helmet) পরিয়েই থানার বাইরে আনা হয় প্রাক্তন মন্ত্রীকে। তবুও এড়ানো যায়নি ডিম-আক্রমণ। শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় উদয়নকে আদালতে নিয়ে যেতে হয়।

প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় বুধবার কলকাতার ফুলবাগানের বাড়ি থেকে উদয়ন গুহকে (Former Minister Udayan Guha) গ্রেফতার করে কোচবিহার পুলিশ (Coochbehar Police)। এরপর বৃহস্পতিবার (Thursday) তাঁকে দিনহাটায় নিয়ে আসা হয়, এই খবর পেতেই থানার সামনে ভিড় জমাতে শুরু করেন বহু মানুষ। পরিস্থিতি যে উত্তপ্ত হতে পারে, তা আন্দাজ করেই আগে থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। থানার মূল গেটের সামনে এনে রাখা হয় প্রিজন ভ্যান।

থানার ভিতর থেকে উদয়ন গুহকে বের করে আনার সময় হেনস্থার কথা মাথায় রেখে তাঁকে হেলমেট পরিয়ে দেওয়া হয়। কিন্তু তাতেও পরিস্থিতি শান্ত থাকেনি। প্রিজন ভ্যান থানা চত্বর ছেড়ে বের হতেই বিক্ষোভকারীদের একাংশ গাড়ির দিকে ডিম ও জুতো ছুড়তে থাকেন। মুহূর্তের মধ্যেই থানা সংলগ্ন এলাকায় উত্তপ্ত পরিবেশ তৈরি হয়। কিছু সময়ের জন্য পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকে।

পরে অতিরিক্ত পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের মোতায়েন করা হয়। কড়া নিরাপত্তা বলয়ের মধ্যেই প্রথমে স্বাস্থ্য পরীক্ষা এবং তারপর আদালতে পেশ করা হয় প্রাক্তন মন্ত্রীকে। রাজনৈতিক মহলের একাংশের মতে, সাম্প্রতিক সময়ে রাজ্যে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে জনরোষের যে বহিঃপ্রকাশ বারবার দেখা যাচ্ছে, দিনহাটার ঘটনাও তারই আরেকটি বড় উদাহরণ হয়ে রইল।

Related articles

যোগ দিবস উপলক্ষ্যে কলকাতায় ‘Run For Yoga’: ৩ দিনের কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর, নাম না করে কাকে নিশানা!

১২তম যোগ দিবসের কলকাতায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তার আগে ১৯ জুন রাজ্যজুড়ে হবে ম্যারাথন...

আর জি কর-কাণ্ডে নির্মল ঘোষের ভূমিকা জানতে চাইল সিবিআই!

আর জি কর মামলার (RG Kar Case) নতুন করে তদন্ত শুরু করেছে সিবিআই (CBI)। তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন মামলার...

মেসিকাণ্ডে সাড়ে ৩ ঘণ্টা জেরা, অরূপকে ফের তলব পুলিশের

অবশেষে মেসিকাণ্ডের (Messi Incident) তদন্তে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। বৃহস্পতিবার...

গ্রেফতারি পরোয়ানার মধ্যেই আদালতে স্বস্তি অভিষেকের আপ্ত সহায়ক সুমিতের

সিআইডির (CID) জারি করা ‘লুক আউট’ নোটিস, গ্রেফতারি পরোয়ানার মধ্যেই বড় আইনি স্বস্তি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...