Monday, April 27, 2026

কেরলে লাগু হবে না সিএএ, সাফ জানিয়ে দিলেন বিজয়ন

Date:

Share post:

নাগরিকত্ব সংশোধনী আইনের নিয়ম প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। ২০১৯ সালের নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। লোকসভা ভোটের আগে নাগরিকত্ব সংশোধনী আইনের নিয়ম জারি করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহর মন্ত্রক। এর মধ্যেই ফের উঠেছে প্রতিবাদের ঝড়। কেরলে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করা হবে না, এমনটাই জানিয়ে দিল কেরলের বাম সরকার। কেরলের মুখ্যমন্ত্রী বিজয়ন জানিয়েছেন যে এটা বৈষম্যমূলক আইন। তাই কেরলে কার্যকর করা হবে না।

উল্লেখ্য, এই আইনের মাধ্যমে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের হিন্দু-সহ ছ’টি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে ভারতের নাগরিকত্ব প্রদান করা হবে। যাঁরা ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ভারতে এসেছেন, তাঁদের নাগরিকত্ব প্রদান করা হবে। যদিও পশ্চিমবঙ্গে কি নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করা হবে, তা নিয়ে এখনই কিছু জানাননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি স্পষ্ট করেই বলেন আগে দেখবেন যে নাগরিকত্ব সংশোধনী আইনে কী আছে। তারপর যা বলার বলবেন।

মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে এদিন বলেন, ‘যদি CAA দেখিয়ে NRC নিয়ে এসে যাঁরা এখানকার নাগরিক, তাঁদের নাগরিকত্ব বাতিল করা হয়, তাহলে আমরা তীব্র প্রতিবাদ করব। আমরা NRC মানব না। এটা লোক দেখানো। ভোটের জন্য লোক দেখিয়ে করছে। নাগরিকত্ব তো দু’দিনে দেওয়া যায় না। আমি পুরো আইনটা দেখার জন্য অপেক্ষা করছি। বাংলায় যাঁরা বসবাস করেন, তাঁরা সবাই নাগরিক।’

আরও পড়ুন- একইসঙ্গে ধ্বং.স করবে অনেক টার্গেট! মিসাইল অগ্নি-৫ প্রযুক্তির পরীক্ষায় সফল ভারত

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...