Tuesday, February 24, 2026

CAA ইস্যু গড়াল সুপ্রিম কোর্টে, ধর্মঘটের ডাক দিল অসমের ছাত্র ইউনিয়ন

Date:

Share post:

নাগরিকত্ব সংশোধনী আইন (Citizenship Amendment Act) কার্যকর হতেই দেশজুড়ে ছড়িয়ে পড়ল বিক্ষোভ। সোমবার সন্ধ্যায় CAA চালুর কথা বিজেপি সরকার (BJP Government) ঘোষণা করতেই, দেশের বিভিন্ন প্রান্তে বিরোধিতা শুরু হয়। লোকসভা ভোটের আগে এটা বিজেপির ‘ভাঁওতাবাজি’ বলে আগেই কটাক্ষ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার এই আইনের বিরোধিতা করে মামলা গেল সুপ্রিম কোর্টে। CAA অসাংবিধানিক ও বৈষম্যমূলক অভিযোগ করে মামলা করল অসমের রাজনৈতিক দল ইন্ডিয়ান ইউনাইটেড মুসলিম লিগ (IUML) ও DYFI। অন্যদিকে সে রাজ্যের ছাত্রসংগঠনের তরফেও ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে।

CAA সংক্রান্ত মামলাগুলি ২০২২ সালে তৎকালীন প্রধান বিচারপতি ইউ ইউ ললিত, বিচারপতি রবীন্দ্র ভট্ট, বিচারপতি হিমা কোহলির বেঞ্চে বিচারাধীন ছিল। প্রধান বিচারপতি অবসরগ্রহণের পর এই মামলাগুলি বর্তমানে বিচারপতি পঙ্কজ মিথালের বেঞ্চে বিচারাধীন। সোমবার থেকে চালু হওয়া নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, জৈন, খ্রিষ্টান, বৌদ্ধ, পার্সি ধর্মের লোকেরা নাগরিকত্ব পাবে।কিন্তু সেখানে মুসমিলদের অন্তর্ভুক্ত করা হয়নি। এই নিয়েই বিবাদ শুরু। দিল্লিতে ইতিমধ্যে একাধিক জায়গায় প্রতিবাদ কর্মসূচি চলছে। CAA ঘিরে অসম উত্তপ্ত, উদ্বিগ্ন প্রশাসন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে আবেদন জানানো হয়েছে। আরও কিছু সংগঠন এই আইনের বিরোধিতা করে মামলাকারীদের সঙ্গে যুক্ত হবেন বলে খবর।


spot_img

Related articles

জমজমাট ‘দ্য ওয়েডিং অফ বিরোশ’, নারকেলের জল দিয়ে বিজয়-রশ্মিকার বিয়ের ওয়েলকাম ড্রিঙ্ক!

হাতে আর মাত্র দু-দিন, তারপরই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা (Vijay Deverokonda-Rashmika Mandhana Wedding)।...

ডাক্তারি পরীক্ষা দিতে বলায় বাবাকে খুন! ড্রামে মিলল দেহাংশ

বারবার ডাক্তারি পরীক্ষা দিতে বলায় বাবাকে গুলি করে মারল ছেলে। এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের লখনউয়ে। তবে...

বাইশ গজে ফের ভারত-পাক, মহিলাদের টি২০ বিশ্বকাপের সূচি ঘোষণা আইসিসির

পুরুষদের টি২০ বিশ্বকাপের মধ্যেই ঘোষিত হল মহিলাদের টি২০ বিশ্বকাপের( Women’s T20 World Cup 2026) সূচি। আগামী জুন মাসে...

কলকাতায় আজ সোনার দামে পরিবর্তন, রইল সর্বশেষ আপডেট 

আন্তর্জাতিক বাজারের অস্থির অর্থনীতি, ডলারের দামের ওঠানামা প্রভাব ফেলেছে সোনা-রুপোর ব্যবসায়। মঙ্গলের কলকাতায় হলুদ ধাতুর দামে বদল এসেছে।...