Sunday, May 17, 2026

ইডির হেফাজতে যেতে নারাজ, শাহজাহানের আবেদন খারিজ আদালতে

Date:

Share post:

রেশন দুর্নীতি মামলায় আগাম জামিনের আবেদন করেছিলেন শেখ শাহজাহান।যদিও সেই আবেদন খারিজ করে দিলেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, তদন্তে এই মুহূর্তে বাধা নয়।রেশন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানকে যাতে গ্রেফতার না করে ইডি সেই কারণে তাঁর আইনজীবী আদালতে আবেদন করেন। তবে আদালত স্পষ্ট জানিয়েছে, হাতে লেখা অন্য অভিযুক্তের বক্তব্য তাঁর বিরুদ্ধে গ্রহণযোগ্য। তাই তদন্তে কোনও বাধা নেই। মঙ্গলবার মামলাকারীর আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় আদালতে বলেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে এখনও কোনও অভিযোগ নেই। গ্রেফতারির আগে ও পরে শুধু তাঁর বাড়িতে তল্লাশি হয়েছে।

২০২৩-এর ১২ ডিসেম্বর ইডি রেশন দুর্নীতির প্রথম অভিযোগ আনে। ১৯ ডিসেম্বর তাঁর মক্কেলের বিরুদ্ধে আর এক অভিযুক্ত বক্তব্য রাখেন। এরপর ৫ জানুয়ারি ইডি আধিকারিকরা তাঁর বাড়িতে তল্লাশি করেন।এই বক্তব্য শোনার পর বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের প্রশ্ন, তদন্ত চলছে। এখনও শেষ হয়নি। আমাদের কি এতে হস্তক্ষেপ করা উচিত? একই সঙ্গে আদালতের প্রশ্ন,  একধিক অপরাধ গ্রেফতারের আগেই হয়েছে। ৫ জানুয়ারি তল্লাশি হয় বাড়িতে। পিএমএলএ আইন কি প্রযোজ্য নয় ?

যদিও শাহজাহান শেখের আইনজীবীর বক্তব্য, এখন পর্যন্ত পিএমএলএ-তাঁর মক্কেল শাহজাহানের ক্ষেত্রে লাগু হয়নি।আদালতে ইডি-র আইনজীবী ধীরাজ ত্রিবেদী বলেন,  তল্লাশি চালানোর আগে শেখ শাহজাহানকে ফোন করা হয় তদন্তে সহযোগিতার জন্য। পরে তাঁর বাড়িতে তল্লাশি চালাতে গেলে ইডি আধিকারিকদের মারধর করা হয়। প্রথমবারের সমনে তিনি স্ত্রীর অসুস্থতার কথা জানিয়ে আসেননি।

 

Related articles

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...

নাবালিকাকে যৌন নিগ্রহ: গ্রেফতার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে!

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এড়ানো গেল না। শেষ পর্যন্ত তেলেঙ্গানা পুলিশের হাতে...

IPL: জয়ের মধ্যেই পাথিনারাকে নিয়ে ফের উদ্বেগ, প্লে-অফ নিয়ে কী বললেন রাহানে?

গুজরাটের টাইটান্সের বিরুদ্ধে জিতে আইপিএল প্লে অফের আশা জিইয়ে রেখেছে কেকেআর(KKR)। কিন্ত জয়ের স্বস্তির মধ্যেই চোটের অস্বস্তি অব্যাহত...

শিক্ষাক্ষেত্রে রাজ্যে বড় বদলের সম্ভাবনা, ফের পাশ-ফেল চালুর ইঙ্গিত বিধায়ক শঙ্করের

রাজ্যে সরকারের পরিবর্তন হতেই কি পাশ-ফেল ব্যবস্থা ফিরতে চলেছে? শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের (BJP MLA Shankar Ghosh)...