Saturday, June 6, 2026

সচিনের সামনেই তাঁর করা রেকর্ড ভাঙলেন সরফরাজের ভাই, কি নজির গড়লেন তিনি?

Date:

Share post:

চলছে রঞ্জিট্রফির ফাইনাল। ফাইনেলে মুখোমুখি মুম্বই এবং বিদর্ভ। আর সেই ম্যাচেই খেলতে নেমে রেকর্ড গড়লেন সরফরাজ খানের ভাই মুশির খান। ফাইনালে বিদর্ভের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে শতরান করেন মুশির। মুম্বইয়ের ক্রিকেটারদের মধ্যে সব থেকে অল্প বয়সে রঞ্জি ফাইনালে শতরান করলেন তিনি। আগে এই রেকর্ড ছিলো ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকরের। সেই রেকর্ডই এদিন ভেঙে দিলেন মুশির। ১৩৬ রান করেন তিনি।

১৯৯৪-৯৫ মরশুমে রঞ্জি ফাইনালে পঞ্জাবের বিরুদ্ধে শতরান করেছিলেন সচিন তেন্ডুলকর । ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজিত সেই ফাইনালের প্রথম ইনিংসে মাস্টার ব্লাস্টারের ব্যাট থেকে এসেছিল ১৪০ রান। এতদিন সেটাই ছিল রঞ্জি ফাইনালে মুম্বইয়ের হয়ে সব থেকে অল্প বয়সে কোনও ব্যাটারের করা শতরান। ৩০ বছর পরে সেই রেকর্ড ভাঙলেন মুশির। এবং তা সচিন তেন্ডুলকরে সামনেই ভাঙলেন তিনি। মুশির ইনিংস সাজান ১০ টি চার  দিয়ে।

কয়েক আগে দেশের হয়েও ব্যাট হাতে দাপট দেখান মুশির। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে ব্যাটে-বলে খুব ভাল খেলেছেন মুশির। সাতটি ম্যাচে ৩৬০ রান করেছেন তিনি। তার মধ্যে দু’টি শতরান রয়েছে। সাতটি উইকেটও নিয়েছেন তিনি। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ভারত। বিশ্বকাপের পরেই মুম্বইয়ের রঞ্জি দলে ডাক পান মুশির। আর ডাক পেয়ে ব্যাট হাতে নজর কাড়েন সরফরাজ খানের ভাই।

আরও পড়ুন- সুস্থ পন্থ, খেলবেন আইপিএল-এ ঘোষণা বিসিসিআই-এর

Related articles

ভারতের হয়ে টেস্ট অভিষেক সুথারের, দল নিয়ে আত্মবিশ্বাসী গিল

আইপিএলের মেজাজ ছেড়ে এবার আন্তর্জাতিক ক্রিকেটের টেস্ট ফরম্যাটে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া। শনিবার মুলানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টসে জিতে প্রথমে...

আরশোলাদের শান্তিপূর্ণ প্রতিবাদে অশান্তির চেষ্টা: গ্রেফতার গেরুয়াধারীরা

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে প্রথমবার পথে নেমে আন্দোলনে ককরোচ জনতা পার্টি। রাজনৈতিক মঞ্চের বাইরে বেরিয়ে জাতীয় সংবাদমাধ্যমের...

শনিতে সোনার দামে পরিবর্তন, জেনে নিন বিস্তারিত

উইকেন্ডে সোনার দামে (Gold Rate) বড় বদল নাকি মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে আরও মহার্ঘ হলুদ ধাতু, জেনে নিন আজ...

বাইক কিনে বাড়ি ফেরার পথেই প্রাণঘাতী দুর্ঘটনা! সুকুমার-অঙ্গে তিন নবজীবন

জমানো টাকা দিয়ে কিনেছিলেন নতুন মোটরবাইক (Motorcycle)। শোরুম থেকে বাইক নিয়ে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় গুরুতর আহত...