Wednesday, May 20, 2026

কলকাতা সহ রাজ্যে বাড়ল গরম, কোথায় বৃষ্টি জানালো হাওয়া অফিস

Date:

Share post:

বুধের সকাল থেকে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। কলকাতা এবং পার্শ্ববর্তী জেলায় বেলা বাড়লে গরম ভাব আরও বাড়বে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে আগামী দু-তিন দিন কলকাতায় কোন বৃষ্টির পূর্বাভাস নেই, বরং তাপমাত্রা বৃদ্ধি পাবে।দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বুধবার হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।আজ কলকাতার (Kolkata Temperature) সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছে। উপকূলে বেশ কিছু জায়গায় ভোররাতে বৃষ্টির খবর মিলেছে।

হাওয়া অফিসের অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী দু- তিন দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি করে বৃদ্ধি পেতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও গ্রাফ ঊর্ধ্বমুখী।বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমানের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।


Related articles

জলপাইগুড়ি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যানের বিশেষ ছাড় প্রত্যাহার রাজ্যের 

জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান পদে টানা তৃতীয়বার থাকার ক্ষেত্রে দেওয়া বিশেষ ছাড় প্রত্যাহার করল রাজ্য সরকার। সমবায়...

হাসপাতালে অমিতাভ! অনুরাগীদের উদ্বেগ বাড়তেই সোশ্যাল মিডিয়ায় আসল সত্যি

বর্ষীয়ান মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) হাসপাতালে ভর্তি! খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়তে থাকে অনুরাগীদের। বিগ বি-র শারীরিক...

বুধের ভোরে কেঁপে উঠল জাপান!

ফের ভূমিকম্প জাপানে (earthquake in Japan)। বুধবার সকালে কেঁপে ওঠে দক্ষিণ জাপানের কাগোশিমা অঞ্চল। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে...

পুরনিয়োগ দুর্নীতির অভিযোগে পুলিশের জালে তৃণমূল কাউন্সিলর দেবরাজ!

মঙ্গলবার রাতে 'আটক' রাজারহাট -গোপালপুরের প্রাক্তন বিধায়ক তথা সংগীত শিল্পী অদিতি মুন্সীর (Aditi Munshi) স্বামী দেবরাজ চক্রবর্তী (Debraj...