Thursday, May 14, 2026

ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে রদবদল! সভাপতি পদে নির্বাচিত গৌতম পাল

Date:

Share post:

ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের (Indian Science Congress) সভাপতি (President) হিসাবে নির্বাচিত হলেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল (Gautam Paul)। এর আগে একশো বছরেরও বেশি প্রাচীন বিজ্ঞান সংস্থার সভাপতির পদ অলঙ্কৃত করেছেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, সত্যেন্দ্রনাথ বোস, প্রশান্ত চন্দ্র মহালনবীশ, ডাঃ বিধান চন্দ্র রায়, অসীমা চট্টোপাধ্যায়, পণ্ডিত জওহরলাল নেহরুর মতো বিশিষ্টরা। গৌতম পাল এই পরম্পরায় সর্বশেষ সংযোজন।

প্রাথমিক শিক্ষা পর্ষদের দায়িত্ব সামলানোর আগে কল্যাণী বিশ্ব বিদ্যালয়ের সহ উপাচার্যের দায়িত্ব সামলানোর পাশাপাশি ওই বিশ্ববিদ্যালয়ের ডিনের পদও অলংকৃত করেছেন। পাশাপাশি ছাত্র হিসেবেও অত্যন্ত মেধাবী ছিলেন তিনি। এছাড়াও কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর শ্রেণীতে প্রথম বিভাগে প্রথম হয়েছিলেন গৌতম পাল। পরবর্তীতে ফিজিওলজিক্যাল সোসাইটি অব ইন্ডিয়া এবং সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অব ফিজিওলিজিস্ট-এর সহ সভাপতির মতো বিভিন্ন দায়িত্বশীল পদে আসীন ছিলেন তিনি।

Related articles

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...