Saturday, June 20, 2026

“বিজেপির A গ্রুপে নেই, B গ্রুপেও নাম নেই, ভেঙে পড়েছেন দিলীপদা!” প্রচারে বেরিয়ে কটাক্ষ জুনের

Date:

Share post:

এখনও ঘোষণা হয়নি লোকসভা ভোট। তার আগে নজিরবিহীন ভাবে বাংলার ২০টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেই তালিকায় রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সহ বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী নাম থাকলেও দিলীপ ঘোষ ব্রাত্য। এবার দ্বিতীয় তালিকাতে নেই বাংলার কোনও আসন।আর এই বিষয়টি উল্লেখ করে দিলীপ ঘোষকে খোঁচা দিয়েছেন মেদনীপুর আসনে তৃণমূলের তারকা প্রার্থী জুন মালিয়া।

প্রচারে বেরিয়ে দিলীপ ঘোষকে কটাক্ষ করে জুন মালিয়া বলেন, আসন্ন লোকসভা ভোটে বিজেপির প্রার্থীতালিকার A গ্রুপে নাম নেই, B গ্রুপেও নাম বেরবে কি না, জানেন না! তাই মানসিকভাবে ভেঙে পড়েছেন দিলীপদা! জুনের কথায়, “দিলীপবাবু অত্যন্ত ভালো মানুষ। কিন্তু ওনার দল A গ্রুপেও ওনার নাম বের করেনি। B গ্রুপেও ওনার নাম বের হবে কিনা, তাও নিশ্চয়তা নেই। তাই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। আর সেই কারণেই বেলাগাম মন্তব্য করে বেড়াচ্ছেন। তবে দিলীপদাকে বলব এখনই মানসিকভাবে ভেঙে না পড়তে। কারণ খেলা অনেক হবে। হাসি কান্না অনেকে হবে। ভোটে লড়াই হবে। তাই প্রস্তুত থাকতে।”

 

 

 

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...