Monday, April 6, 2026

পন্থ হাঁটতে পারবে তো ? দুর্ঘটনার পরে চিকিৎসকে প্রশ্ন ছিলো ঋষভের মায়ের

Date:

Share post:

দীর্ঘ ১৫ মাস পর ফের মাঠে নামছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্থ। আসন্ন ২০২৪ আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন তিনি। আর তার আগে ঋষভকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করেছে বিসিসিআই । যেখানে ঋষভকে বলা হচ্ছে মিরাক্কেল ম্যান। কারণ পন্থের ক্রিকেট খেলা তো দূর, আদৌ কোনও দিন স্বাভাবিক ভাবে হাঁটতে পারবেন কি না তাই নিয়েই চিন্তায় পড়েছিলেন আপামোর দেশবাসী। এমনকি এই চিন্তা ছিলো ঋষভের মায়েরও। সেই তথ্যচিত্রে সেকথা তুলে ধরেছেন চিকিৎসক দীনশাউ পারদিওয়ালা।

এদিন বিসিসিআই যে ভিডিও পোস্ট করেছে, সেখানে চিকিৎসক দীনশাউ বলেন, “ ও রকম চোটের পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা সোজা নয়। অলৌকিক কিছুর দরকার। পন্থ নিজেই বলেছিল, ও ‘মিরাক্কেল ম্যান’।চিকিৎসক হিসাবে রোগীর পরিবার এবং সংশ্লিষ্ট লোকজনকে সব জানানো গুরুত্বপূর্ণ। চোট ঠিক কী অবস্থায় সেটা জানানো দরকার। ঋষভের মা ওর পাশেই ছিলেন। ছেলে আদৌ কোনও দিন হাঁটতে পারবে কি না সেটা নিয়ে চিন্তা করছিলেন। আমি বলেছিলাম, দেখুন, ও যাতে হাঁটতে পারে সেটা নিশ্চিত করার দায়িত্ব আমার। সবার মতোই যাতে হাঁটতে পারে সে ভাবেই আমরা চিকিৎসা করব।“

 

View this post on Instagram

 

A post shared by Team India (@indiancricketteam)

অস্ত্রোপচারের পর এনসিএ-তে রিহ্যাবে ছিলেন পন্থ। সম্প্রতি এনসিএ-এর চিকিৎকেরা তাঁকে ফিট সার্টিফিকেট দেন। যার ফলে আসন্ন আইপিএল-এ খেলবেন তিনি।

আরও পড়ুন- কেরালার বিরুদ্ধে ৪-৩ এ জয় পেয়ে খুশি নন হাবাস, কিন্তু কেন ?


Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...