Sunday, May 17, 2026

শস্য বিমা যোজনায় পাট চাষিদের নাম নথিভুক্তকরণ, পঞ্চায়েতে বিশেষ শিবির রাজ্যের

Date:

Share post:

বাংলা শস্য বিমা যোজনার আওতায় পাট চাষিদের নাম নথিভুক্ত করতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার (Government of West Bengal)। কৃষি দফতর (Agreeculture Department) সূত্রে জানা গেছে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে আগামী ১ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত দু’মাস লাগাতার বিশেষ শিবিরের আয়োজন করা হবে। আজ রাজ্যজুড়ে কৃষক দিবস পালন করা হচ্ছে। এদিনই ২০ লক্ষ পাট চাষির সুবিধার জন্য কৃষি দফতরের তরফে একথা জানানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেই জানিয়েছিলেন যে এই বিমার জন্য কৃষকদের কোনও টাকাও খরচ করতে হবে না। রাজ্য সরকারই প্রিমিয়ামের খরচ বহন করবে বলেও জানানো হয়েছে।

সারা দেশের মধ্যে এরাজ্যে সর্বাধিক পাট উৎপন্ন হয়। উৎপাদনের মোট পরিমাণ বছরে ৮০ লক্ষ বেলস। রাজ্যের মধ্যে মূলত মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং হুগলি জেলার কিছু জায়গায় পাট উৎপাদন হয় । পাট চাষিদের পাশে দাঁড়াতে বাংলা শস্য বিমার আওতায় তাঁদের বিমার প্রিমিয়াম মুকুব করার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। এবার যাতে সমস্ত পাটচাষি বাংলা শস্য বিমা যোজনা প্রকল্পে নাম লেখানোর সুযোগ পান সেই কথা মাথায় রেখে গ্রামে গ্রামে শিবির খোলার উদ্যোগ নেওয়া হল বলে কৃষি দফতরের তরফে জানানো হয়েছে। কৃষি আধিকারিকরা জানাচ্ছেন, দু’টি ক্ষেত্রে পাট চাষে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এপ্রিল-মে মাসে প্রখর রোদের কারণে পাট গাছের ক্ষতি হতে পারে। আবার অতিবৃষ্টি বা বন্যা হলে ক্ষতির আশঙ্কা থাকে। ফলে অন্যান্য ফসলের মতো এই ক্ষেত্রেও কৃষকদের জন্য শস্য বিমা নিশ্চিত করা আবশ্যক। সেই লক্ষ্যে বিশেষ শিবির চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে।


Related articles

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...