Friday, May 22, 2026

হাওড়া ব্রিজে দুর্ঘটনা! পিলারে ধাক্কা দিল যাত্রীবাহী বাস, আহত অন্তত ১০

Date:

Share post:

হাওড়া ব্রিজে ভয়াবহ দুর্ঘটনা (Accident in Howrah bridge)। নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের পিলারে ধাক্কা মারলো যাত্রীবাহী বাস। আহত কমপক্ষে ১০ জন। এদিন দুপুরে মেটিয়াবুরুজ – হাওড়া রুটের বাস স্ট্র্যান্ড রোড থেকে ব্রিজে ওঠার জন্য বাঁদিকে ঘুরতেই নিয়ন্ত্রণ হারিয়ে সোজা পিলারে ধাক্কা মারে। ঝাঁকুনির জেরে ছিটকে পড়েন যাত্রীরা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় হাওড়া ট্রাফিক গার্ডের আধিকারিকরা। বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। আহতদের দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করা হয়। যেভাবে বাসের গতি ছিল তাতে বাস যদি সেতুর রেলিং ভেঙে গঙ্গাবক্ষে পড়ে যেত তাহলে আরও অনেক বড় দুর্ঘটনা হতে পারতো বলে আশঙ্কা করা হচ্ছে। কীভাবে বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারালো তা খতিয়ে দেখা হচ্ছে।



Related articles

ছিন্নভিন্ন ভূখন্ড থেকে ছিন্নমূল জনতার নায়ক রশিদ, সাজঘরে উদ্দাম সেলিব্রেশন

আইএসএলে খেতাব জয়ের পাশাপাশি সেরা তালিকাতেও দাপট ইস্টবেঙ্গল ফুটবলারদের। ১১ গোল করে গোল্ডেন বুট জিতেছেন ইস্টবেঙ্গলের স্ট্রাইকার ইউসেফ...

অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকা তৈরিতে সরাসরি ভোটার তালিকা সংশোধনের তথ্যভাণ্ডার ব্যবহার!

অন্নপূর্ণা যোজনার (Annapurna Bhandar) উপভোক্তা তালিকা তৈরিতে এবার সরাসরি ব্যবহার করা হচ্ছে ভোটার তালিকা সংশোধনের তথ্যভাণ্ডার। আর সেই...

মুখ্যমন্ত্রী শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট রাজনাথের 

বাংলার উন্নয়নের সঠিক কাণ্ডারি হয়ে উঠতে পারবেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সোশ্যাল মিডিয়ায়...

ISL: আগামী মরশুমে কোচ থাকবেন? ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন অস্কার

ট্রেভর জেমস মর্গ্য়ান, কার্লোস কুয়াদ্রাত স্বপ্ন দেখিয়েছিলেন তবে লাল হলুদ সমর্থকদের স্বপ্নের সওদাগর অস্কার ব্রুজো(Oscar Bruzon)। আইএসএল জয়ী...