Saturday, June 20, 2026

ভারতে কীভাবে CAA লাগু হচ্ছে? ধর্মীয় স্বাধীনতা, সাম্যের ওপর নজরদারি আমেরিকার

Date:

Share post:

ইতিমধ্যেই রাষ্ট্রসঙ্ঘে সমালোচিত হয়েছে ভারতের CAA আইন। নাগরিকত্বের সংশোধিত আইনের কড়া সমালোচনা করে একে বৈষম্যমূলক বলা হয়েছিল। এবার আমেরিকাও ভারতে CAA আইন প্রণয়ন নিয়ে কড়া অবস্থানের কথা জানালো। কীভাবে এই আইন দেশে প্রণয়ন হচ্ছে তার ওপর কড়া নজরদারি চালানোর কথা জানানো হল সাংবাদিক সম্মেলনে।

লোকসভা নির্বাচনের আগে CAA প্রণয়ন নিয়ে ইতিমধ্যেই বিরোধীরা স্পষ্ট প্রমাণ করে দিয়েছেন লোকসভা ভোটে ফায়দা তুলতে এই সময়ে এই আইনের লাগু করা হয়েছে। এবার CAA লাগু করার সময় নিয়ে প্রশ্ন তুলল আমেরিকা। আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের এক মুখপাত্র ম্যাথু মিলার জানান, “আমাদের চিন্তার কারণ CAA প্রণয়নের নির্দেশিকা ১১ মার্চ জারি করার বিষয়টি।” এরপরই তিনি আরও বলেন, “আমরা নিবিড় পর্যবেক্ষণ চালাচ্ছি কীভাবে এই আইন লাগু হচ্ছে তার ওপর।”

পাশাপাশি একটি ইমেলে এই ভারতের এই আইন নিয়ে জানাতে গিয়ে জানানো হয়, ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান ও সব জাতিকে আইনের আওতায় সমানভাবে দেখা গণতান্ত্রিক নীতির একটি মূল ভিত্তি। আমেরিকার পক্ষ থেকে আশংকা প্রকাশ করা হয় এর ফলে ভারতের ২০০ মিলিয়ন মুসলিম নাগরিক, যা বিশ্বের তৃতীয় বৃহৎ মুসলিম জনসংখ্যা, এই আইন তার প্রতি বৈষম্যমূলক হয়ে দাঁড়াবে।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...