Saturday, June 20, 2026

শনিবার লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা! নজরে বাংলার দফা

Date:

Share post:

অপেক্ষার অবসান। আগামিকাল, শনিবারই আসন্ন লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। শনিবার বিকেল তিনটের সময় দিল্লির প্লেনারি ভবন থেকে সাংবাদিক বৈঠক করে সূচি ঘোষণা করা হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। দেশজুড়ে লোকসভার পাশাপাশি বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচন ও উপনির্বাচনে সূচিও ঘোষিত হবে শনিবারই।

জানা গিয়েছে, শুক্রবার বৈঠকে বসেছিলেন সদ্য নিযুক্ত দুই কমিশনার সুখবীর সিং সান্ধু এবং জ্ঞানেশ কুমার। সেই বৈঠকের পরেই নির্বাচন কমিশন জানিয়েছে, শনিবার প্রকাশিত হবে লোকসভা নির্বাচনের সূচি। অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও সিকিমে বিধানসভা নির্বাচনের দিনও ঘোষিত হতে পারে।

সূচি ঘোষণার ২১ থেকে ৩৫ দিনের মধ্যে ভোট প্রক্রিয়া শুরু করে দিতে হয়, এটাই নিয়ম। পাশাপাশি নির্বাচন ঘোষণার মুহূর্ত থেকে আদর্শ আচরণ বিধি চালু হয়ে যাবে। ফলে শনিবার ভোট ঘোষণা হলে এপ্রিল ও মে মাসের মধ্যেই গোটা নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।

রাজ্যবাসীর নজর পশ্চিমবঙ্গের নির্ঘণ্টর দিকে। সূত্রের খবর, বাংলায় সাত থেকে নয় দফায় ভোট হওয়ার সম্ভাবনা। ২০২১ সালে বিধানসভায় নজিরবিহীন ভাবে ৮ দফায় ভোট করিয়েছিল কমিশন। এবার অনেক আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে রাজ্যে।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...