Saturday, June 13, 2026

রাজনৈতিক দলগুলির ইলেক্টোরাল বন্ডের তথ্য প্রকাশিত, জানালো নির্বাচন কমিশন

Date:

Share post:

সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজনৈতিক দলগুলির মুখবন্ধ খামে পেশ করা ইলেক্টোরাল বন্ডের তথ্য প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে রবিবার এই কথা জানানো হয়। কমিশনের অনুমান ৩০ সেপ্টেম্বর ২০২৩ এর আগের ইলেক্টোরাল বন্ডের ডিজিটাল তালিকা রয়েছে এই তথ্যে। সুপ্রিম কোর্টে মুখবন্ধ খামে রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে যেভাবে তথ্য পেশ করা হয়েছিল, সেই ভাবেই নিজেদের ওয়েবসাইটে সব তথ্য তুলে ধরা হয়েছে বলে জানানো হয় কমিশনের তরফে।

১২ এপ্রিল সুপ্রিম কোর্ট এসবিআই-এর পেশ করা তথ্যে অসন্তোষ প্রকাশ করে রাজনৈতিক দলগুলির বিস্তারিত তথ্য প্রকাশের নির্দেশ দেয়। কীভাবে অ্যাকাউন্ট থেকে ফান্ড ট্রান্সফার হয়েছে, তা নিয়ে বিস্তারিত তথ্য পেশের নির্দেশ দেওয়া হয়। সেই মতো রাজনৈতিক দলগুলি মুখবন্ধ খামে সুপ্রিম কোর্টে নিজেদের ইলেক্টোরাল বন্ড থেকে প্রাপ্ত টাকার হিসাবে পেশ করে। তবে একমাত্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এসবিআই-এর কাছে প্রতিটি বন্ডের ইউনিক নম্বর চাওয়া হয়েছিল, যাতে সুপ্রিম কোর্টের নির্দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে তথ্য পেশ করা সম্ভব হয়।

তবে রবিবার কমিশন ইলেক্টোরাল বন্ডের তথ্য প্রকাশ করার পর দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলির ইলেক্টোরাল বন্ড ভাঙানোর দৈনিক হিসাব থেকে শুরু করে সামগ্রিক হিসাব পাওয়া যাচ্ছে ১৬ এপ্রিল ২০১৯ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত। তথ্য অনুযায়ী এই সময়কালের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে ভাঙানো অর্থ:
বিজেপি – ৬,৯৮৬.৫ কোটি
কংগ্রেস – ১,৩৩৪.৩৫ কোটি
তৃণমূল কংগ্রেস – ১,৩৯৭ কোটি
ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) – ১,৩২২ কোটি
বিজু জনতা দল (বিজেডি) – ৯৪৪.৫ কোটি
ওয়াইআরএস (কংগ্রেস) – ৪৪২.৮ কোটি
টিডিপি – ১৮১.৩৫ কোটি

Related articles

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...