Saturday, May 9, 2026

অফিসে বসে নয়, এলাকায় ঘুরে কাজ করতে হবে! কড়া নির্দেশ পুরসভার

Date:

Share post:

বেআইনি নির্মাণ কখনই বরদাস্ত নয়, গার্ডেনরিচের দুর্ঘটনার (Garden R building collapses) পর এবার কড়া নির্দেশ জারি করতে চলেছে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। এখন থেকে আর অফিসে বসে কাজ নয়, এলাকায় এলাকায় ঘুরে ঘুরে সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে কর্মীদের। পুরসভার বিল্ডিং বিভাগের ডিজির নির্দেশ। শীঘ্রই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে খবর।

রবিবার রাতে গার্ডেনরিচের বহুতল ভেঙে পড়ার পর থেকে এখনও পর্যন্ত জোর কদমে চলছে উদ্ধার কাজ। দশজনের মৃত্যুর খবর মিলেছে, তবে ধ্বংসস্তূপের নীচে পাঁচ থেকে ছয় জন আটকে আছেন বলে মনে পড়ছে বিপর্যয় মোকাবিলা দফতরের (Disaster management team) কর্মীরা। এই পরিস্থিতিতে স্ক্যানারে থাকা এলাকার আরও ৬টি বাড়ি পরিদর্শন করলেন পুরসভা আধিকারিকরা। সোমবার রাতেই নোটিশ দেওয়া হয়েছিল। আজ সকালেই নির্মাণ খতিয়ে দেখতে পৌঁছে যান পুরসভার ইঞ্জিনিয়াররা। কোনও বাড়ির পরিকাঠামো যদি সঠিক না হয়, তাহলে সেক্ষেত্রে নির্মাণ ভেঙ্গে ফেলার নির্দেশও দেওয়া হয়েছে।। কলকাতা পুরসভার তরফে বলা হয়েছে প্রতিটি বাড়ির স্ট্রাকচারাল ফিটনেস সার্টিফিকেট (Structural Fitness Certificate) থাকা বাধ্যতামূলক। গার্ডেনরিচের দুর্ঘটনাস্থলে আর্থ মুভার নিয়ে এসে দ্রুত উদ্ধারকাজ চালানো হচ্ছে।

Related articles

বর্ণাঢ্য ব্রিগেডে গৈরিক আমেজ, মাদল-ছৌ নাচ-বাউল সুরে বাঙালিয়ানায় শান!

রবীন্দ্র জন্মজয়ন্তীর সকালে এক অন্যরকম বাংলার ছবি। 'হে নূতন দেখা দিক আর-বার' বলেছিলেন যে বিশ্বকবি, পঁচিশে বৈশাখের সকালে...

বিজেপি মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে আজ কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী

বাংলার বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে বিজেপি। এবার সরকার গড়ার পালা। মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণা হতেই,...

রবীন্দ্র জন্মজয়ন্তীতে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

'তুমি নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে এসো গানে।' আজ পঁচিশে বৈশাখ। বাঙালির প্রাণের পুরুষের আবির্ভাব দিবস। রবীন্দ্রনাথ ঠাকুরের...

আজ ব্রিগেডে নতুন মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান, কড়া নিরাপত্তা ময়দান চত্বরে

পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। পঁচিশে বৈশাখের সকালে কবিগুরুর ১৬৫-তম জন্মজয়ন্তীতে ব্রিগেড প্যারেড...