Monday, May 11, 2026

শ্রেয়সের পর আইপিএল খেলার ছাড়পত্র পেলেন রাহুল, তবে শুরুতে নয় উইকেটকিপিং : সূত্র

Date:

Share post:

শ্রেয়স আইয়রের পর আইপিএল খেলার জন্য জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ছাড়পত্র পেয়ে গেলেন কে এল রাহুল। তবে লখনৌ সুপারজায়ান্ট অধিনায়ককে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, শুরুর দিকের কয়েকটা ম্যাচ তিনি যেন উইকেটকিপিং না করেন।

আগামী রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল-এর অভিযান শুরু করবে লখনৌ। রাহুলকে নিয়ে সোমবার এক বোর্ড কর্তা জানিয়েছেন, ‘‘আইপিএল খেলার জন্য রাহুলকে ফিট বলে জানিয়েছে এনসিএ। আগামী দু’দিনের মধ্যেই ও লখনৌ শিবিরে যোগ দেবে। তবে ওকে বলে দেওয়া হয়েছে, শুরুর দিকের কয়েকটা ম্যাচে যেন কিপিং না করে। বিশেষজ্ঞ ব্যাটার হিসাবেই খেলে। এনসিএ-র নেটে গত কয়েকদিন ধরেই রাহুল অনেকটা সময় ব্যাট করেছে। ও এখন পুরো ফিট। তবে কিপিং করার মতো জায়গায় পৌঁছতে ওর আরও সময় লাগবে।’’

রাহুল কিপিং না করলেও, খুব একটা সমস্যা হবে না লখনৌ ফ্র্যাঞ্চাইজির। কারণ দলে কুইন্টন ডি’কক রয়েছেন। যিনি বিশেষজ্ঞ উইকেটকিপার। প্রসঙ্গত, শেষ দু’বার আইপিএলের প্লে-অফে উঠলেও, ট্রফি জিততে পারেনি লখনউ। দু’বারই এলিমিনেটর থেকে ছিটকে গিয়েছে।

আরও পড়ুন- দীর্ঘদিন পর মাঠে ফিরছেন পন্থ, ঋষভের কামব্যাক নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর

Related articles

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...