Tuesday, May 19, 2026

“সপরিবারে ঝেড়ে খাবো, এমন দলেই সবাই যাবো”! ভোটের প্রচারে ব্যঙ্গচিত্রে শুভেন্দুকে তোপ!

Date:

Share post:

লোকসভা ভোটের (Loksabha Election) প্রচারে সব দলই ঝাঁপিয়ে পড়েছে। মিটিং, মিছিল, জনসংযোগ থেকে শুরু করে দেওয়াল লিখন চলছে জোর কদমে। এই কাজে অবশ্য অন্যদের অনেকটাই পিছনে ফেলেছে এ রাজ্যের শাসক দল তৃণমূল (TMC)। নির্বাচনী দেওয়াল লিখন থেকে ব্যঙ্গচিত্র, অভিনবত্ব এনেছে তৃণমূল। যেখানে শুধু দলীয় প্রার্থীর সমর্থনে ভোট দেওয়ার আর্জি নয়, বিরোধী নেতাদেরও কটাক্ষ করা হয়েছে। ‘কুমির’ মোদি থেকে ‘প্রার্থী’ গোরু, বিজেপিকে (BJP) বিঁধে তৃণমূলের তির্যক দেওয়াল লিখন নজর কাড়ছে পাবলিকের।

কোথাও কাঁথির অধিকারী পরিবারকে ছড়ার মাধ্যমে কটাক্ষ, ”রাজনীতি করাই আমাদের পারিবারিক অধিকার, সপরিবারে ঝেড়ে খাবো, এমন দলেই সবাই যাবো।” আবার কোথাও ”কুমিরের পেটে দেশের সম্পত্তি” ব্যঙ্গচিত্র এঁকে প্রধানমন্ত্রীকে কটাক্ষ ”সব খেকেন নরেন”! আবার কোথাও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ব্যঙ্গচিত্র এঁকে ছড়ার মাধ্যমে কটাক্ষ ”কোর্টে বসে করেছো অনেক খেলা, এবার তুমি বুঝবে জনগনের ঠেলা”! প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত অভিযানকে ব্যঙ্গ করে লেখা হয়েছে,”স্বচ্ছ ভারত অভিযানের শেষ ধাপ, ২০২৪ লোকসভাতে বিজেপি সাফ।”

এরকম একাধিক কার্টুনচিত্র এঁকে ছড়ার মাধ্যমে কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে আক্রমণ, অন্যদিকে আবার তৃণমূল সরকারের লক্ষ্মীর ভান্ডার সহ অন্যান্য জনকল্যাণমুলক প্রকল্পের প্রচার। আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগের সমর্থনে চন্দ্রকোণার মহেশপুরে দেওয়াল লিখনে এভাবেই নজর কাড়ল তৃণমূল।

 

Related articles

সাংসদ সায়নীর মাথা কাটলে ১ কোটি পুরস্কার! ঘোষণা যোগীরাজ্যের পুরসভার চেয়ারম্যানের

মহিলাদের অধিকার ও নারী স্বাধীনতার দাবি করে মহিলা সংরক্ষণ বিল আনতে চলা বিজেপির নেতাদের নারীর প্রতি সম্মানের জায়গাটা...

রাজ্যের পরবর্তী সিইও কে? তিন আইএএস আধিকারিকের নাম দিল্লিতে পাঠাল নবান্ন

রাজ্যের পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) কে হতে চলেছেন, তা নিয়ে প্রশাসনিক স্তরে জল্পনা শুরু হয়েছে। নবান্ন সূত্রে...

গরুকে আদর করলে কমে রক্তচাপ! ফের বিতর্কিত মন্তব্য দিলীপের

ফের গরু নিয়ে বিতর্কিত মন্তব্য করে শিরোনামে রাজ্যের পঞ্চায়েত ও প্রাণিসম্পদ মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)! এর আগে...

হকার উচ্ছেদ-বুলডোজার নীতির প্রতিবাদে ২১ মে পথে নামছে তৃণমূল

হকার উচ্ছেদ ও বুলডোজার নীতির প্রতিবাদে এবার প্রতিবাদ কর্মসূচির সিদ্ধান্ত নিল তৃণমূল। ২১ মে হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন...