Wednesday, March 11, 2026

লোকসভা ভোটের মুখে নিশীথের ‘গুণ্ডাগিরিতে’ অশান্ত দিনহাটা! ২৪ ঘণ্টার বনধ পালন তৃণমূলের

Date:

Share post:

লোকসভা ভোটের (Loksabha Election) মুখে বিজেপি (BJP) প্রার্থী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) প্ররোচনায় উত্তেজনা ছড়ালো দিনহাটায় (Dinhata)। আক্রান্ত দিনহাটার এসডিপিও ধীমান মিত্র ও দিনহাটা থানার দুই পুলিশ। এছাড়াও তৃণমূল কংগ্রেসের (TMC) প্রায় দশ জন কর্মী আহত হন বলে অভিযোগ। এমনকি নিজের কনভয় থেকে নেমে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের (Udayan Guha) দিকে নিশীথ প্রামাণিক তেড়েও যান। ঘটনাকে কেন্দ্র করে অশান্ত দিনহাটায় বুধবার ২৪ ঘণ্টা বনধের (Strike) ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)।

বুধবার সকাল ৬টা থেকে শুরু হয়ে বৃহস্পতিবার সকাল ছ’টা পর্যন্ত এই বনধ চলবে। এদিকে, রাত থেকে বৃষ্টি শুরু হলেও বুধবার সকাল থেকেই থমথমে দিনহাটা। সকাল থেকেই বন্ধ রয়েছে দোকানপাট। খুব প্রয়োজন না হলে স্থানীয়রা বাইরে বেরচ্ছেন না বলেই খবর। যানবাহনও একেবারে চলছে না বলেই স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। বিজেপি প্রার্থী নিশীথের বিরুদ্ধে অভিযোগ, মঙ্গলবার রাতে দিনহাটার পাঁচমাথা মোড়ে বেশ কয়েক ঘন্টা থেকে তান্ডব চালায় বিজেপি কর্মীরা। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের জন্মদিন ছিল মঙ্গলবার। পাঁচমাথা মোড়ে তৃণমূল কংগ্রেসের দিনহাটা পুরসভার পুরপিতার বাড়িতে চলছিল জন্মদিনের অনুষ্ঠান। সেই বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের কনভয়। তৃণমূল কংগ্রেসের দিনহাটার বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের অভিযোগ, বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক শান্ত এলাকাকে অশান্ত করতে এভাবে তান্ডব চালিয়েছে। তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। বিজেপির এই সন্ত্রাসের তীব্র প্রতিবাদ জানিয়েই বুধবার পথে নেমেছে তৃণমূল। তবে নতুন করে পরিস্থিতি যাতে আর অশান্ত না হয় সেদিকে কড়া নজর রয়েছে দিনহাটা থানার পুলিশের।

spot_img

Related articles

IPL-এ ভোটের ছায়া! ২০ ম্যাচের সূচি ঘোষিত, উদ্বোধনী খেলা চিন্নাস্বামীতে

টি-টোয়েন্টি বিশ্বকাপের উত্তেজনা শেষ হতেই এবার নজর বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে। বুধবার আনুষ্ঠানিকভাবে আইপিএল ২০২৬-এর (IPL...

১০ বছরে সংসদ মুলতুবি হওয়ায় ৩,৩০০ কোটি ক্ষতি: স্পিকার-অনাস্থায় তথ্য পেশ সায়নীর

গণতন্ত্রের কণ্ঠরোধে ও সর্বত্র নিজেদের বক্তব্যকে প্রতিষ্ঠা করতে একেক সময়ে একেক নীতি নিয়েছে। সাধারণ মানুষের জন্য যখন টাকা...

গ্যাসের টানে বর্গভীমা মন্দিরের পরে এবার বাগবাজারের মায়ের বাড়িতেও বন্ধ ভোগ বিতরণ

গ্যাসের (Gas) সংকটের প্রভাব পড়তে শুরু করেছে রাজ্যের মন্দিরগুলিতেও। মেদিনীপুরের (Midnapore) তমলুকে বর্গভীমা (Bargabhima Temple) মন্দির কর্তৃপক্ষ ইতিমধ্যেই...

LPG-এর সংকটের ছায়া মিড ডে মিলে, অবিলম্বে ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর: ব্রাত্য

দেশজুড়ে এলপিজি (LPG Shortage India) সরবরাহ নিয়ে অনিশ্চয়তার প্রভাব এবার পড়তে শুরু করেছে মিড ডে মিলেও। এই নিয়ে...