Tuesday, June 23, 2026

আজ বসিরহাটে জনগর্জন সভা অভিষেকের, হাজি নুরুল ইসলামের সমর্থনে সারবেন প্রচার

Date:

Share post:

আজ বসিরহাটের (Basirhat) বিএসএসএ ফুটবল ময়দানে জনগর্জন সভা করবেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল ইসলাম (Hazi Nurul Islam)। এদিন তাঁর সমর্থনেই দুপুর ২ টো নাগাদ জনগর্জন সভা করবেন অভিষেক। তবে এদিন জনসভার পাশাপাশি একটি মন্দিরের উদ্বোধন করার কথা ডায়মন্ড হারবারের সাংসদের।

 

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অপেক্ষায় ইতিমধ্যে প্রহর গুনতে শুরু করেছে বসিরহাট। এদিকে সভাস্থলের পাশেই হাইস্কুল মাঠে হেলিপ্যাড তৈরি হয়েছে। পাশাপাশি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। কর্মীদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে। লোকসভার ভোট যুদ্ধের আগে বসিরহাটে এসে দলের কর্মীদের রণকৌশল নিয়ে কী নির্দেশ দেন সেই দিকেই তাকিয়ে গোটা উত্তর ২৪ পরগনা। এখনও পর্যন্ত জলপাইগুড়ি, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুরে জনগর্জন সভা করেছেন অভিষেক। এই তিন জায়গার মঞ্চ থেকেই বাংলাকে কত টাকা আবাস ও ১০০দিনের কাজে কত টাকা দিয়েছে মোদি সরকার- তা নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন অভিষেক। কিন্তু অভিষেক প্রকাশ্যে চ্যালেঞ্জ জানালেও বঙ্গ বিজেপির কোনও প্রতিনিধি এখনও মুখোমুখি হতে পারেননি।

তবে সম্প্রতি সন্দেশখালিকাণ্ডকে ইস্যু করে রাজ্য রাজনীতিতে জলঘোলার খেলায় নেমেছে বিরোধীরা। যদিও রাজ্য প্রশাসনের তৎপরতায় দ্রুতই স্বাভাবিক ছন্দে ফিরেছে সন্দেশখালি। কিন্তু এখনও একাধিক এলাকায় গিয়ে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। এই পরিস্থিতি বুধবার বসিরহাটে পা রাখছেন অভিষেক। হাজি নুরুলকে প্রার্থী করে বসিরহাট লোকসভায় লড়াইয়ে নামবে তৃণমূল। বসিরহাট লোকসভার মধ্যেই পড়ে সন্দেশখালি। এদিন বসিরহাটের সভায় সন্দেশখালি নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কোনও বার্তা দেন কি না- সেটাও দেখার।

Related articles

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...