Tuesday, June 23, 2026

মঙ্গলবার রাত থেকেই কলকাতায় শুরু বৃষ্টি! দোলের আগেই ‘হাওয়া বদলের’ ইঙ্গিত আলিপুরের

Date:

Share post:

হাওয়া অফিসের (Weather Office) পূর্বাভাস মতো মঙ্গলবার রাত থেকেই কলকাতা(Kolkata)-সহ রাজ্যের একাধিক জেলায় শুরু বৃষ্টি (Rain)। বুধবার আলিপুর আবহাওয়া দফতর সাফ জানিয়েছে আগামী শুক্রবার পর্যন্ত এই বৃষ্টি চলবে। তবে শুধু কলকাতাই নয় তিলোত্তমার পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ ও উত্তরবঙ্গে। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে শনিবার থেকে রাজ্য জুড়ে ফের তাপমাত্রা (Temperature) বদলের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর।

এদিকে বুধবার সকাল থেকেই কলকাতার মুখভার। কোথাও হালকা আবার কোথাও মাঝারি বৃষ্টিতে ভিজছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলা। এদিকে টানা দু’তিন দিন বৃষ্টির ফলে আগামী দু’তিন দিনে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে পাঁচ ডিগ্রি কম। পাশাপাশি হাওয়া অফিস জানিয়েছে, বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। এছাড়া বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে শুক্রবারেও হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার পাশাপাশি দক্ষিণের উপকূলবর্তী উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার কয়েকটি এলাকা।

তবে শুধু দক্ষিণই নয়, আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়।

Related articles

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...