Saturday, May 23, 2026

ভোট শেষের আগে অভিষেককে ডাকতে পারবে না ED, সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

লোকসভা নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Bandyopadhyay) ডাকতে পারবে না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সাফ জানিয়ে দিল শীর্ষ আদালত (Supreme Court)। একইসঙ্গে অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও ডাকতে পারবে না ED। ১০ জুলাই পরবর্তী শুনানি পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে বলে জানিয়েছেন অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু। একইসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সচিব সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করার বিষয়ে আবেদনের শুনানিও হবে ১০ জুলাই।

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ED শেষ ডেকেছিল ২০২২ সালের মার্চ মাসে। আর তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে এনফোর্সমেন্ট ডিরেক্টরের শেষবার ডেকেছিল ২০২৩-এর সেপ্টেম্বরে। তারপর থেকে তাঁদের আর ডাকা হয়নি। শুধু তাই নয়, যতবারই ডাকা হয়েছে তাঁরা তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেছেন। এই প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের নির্দেশ, ভোট প্রক্রিয়া শেষ হওয়ার আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুজিটা বন্দ্যোপাধ্যায়কে আর কোনোভাবেই ডাকতে পারবে না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি রয়েছে ১০ জুলাই। সেই পর্যন্তই এই আদেশ কার্যকর থাকবে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু। একই সঙ্গে অভিষেকের ব্যক্তিগত সচিব সুমিত রায়ের ক্ষেত্রেও প্রায় একই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সে ক্ষেত্রেও মামলা মামলার পরবর্তী শুনানি রয়েছে সেই একই তারিখ ১০ জুলাই।

নির্বাচন এলেই বিরোধী রাজনৈতিক দলগুলিকে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হেনস্থা করে মোদি সরকার- এই অভিযোগ একা তৃণমূলের নয়, বাম, কংগ্রেস, এসপি, আরজেডি, শিবসেনা, আপ- সব রাজনৈতিক দলেরই। এর আগে যতবারই কেন্দ্রীয় এজেন্সি ডেকেছে অভিষেক গিয়ে তাঁর বক্তব্য জানিয়ে এসেছেন। শুধু তাই নয়, দীর্ঘ ৯-১০ ঘণ্টা কেন্দ্রীয় এজেন্সির অফিসে থাকার পরেও বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির এই রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে হুংকার দিয়েছেন। ভোটের আগে তাঁর রাজনৈতিক কর্মসূচি রয়েছে। সেই কারণে তিনি খুবই ব্যস্ত। এই পরিস্থিতিতে তাঁকে আর ডাকতে পারবে না ED- স্পষ্ট নির্দেশ শীর্ষ আদালতের।



Related articles

IPL:কোচ পরিবর্তন করতে চাইছে সিএসকে, বাধা সেই ধোনিই!

২০২৩ সালের পর থেকে আইপিএলে(IPL) সিএসকে ( Chennai Super Kings )দলের সাফল্য নেই। স্টিফেন স্লেফিংয়ের বদলে এবার নতুন...

অনলাইনে বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়াল UIDAI

বাড়ল বিনামূল্যে আধার কার্ড আপডেট এর সময়সীমা। সরকারি প্রকল্পের টাকা পাওয়া হোক বা নতুন যোজনার জন্য আবেদন করা,...

কাঁথি পুরসভা ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর, মহকুমাশাসকই প্রশাসক

রাজ্যে পালাবদলের পরে পুরবোর্ডগুলিও বিরোধীদের হাত থেকে কেড়ে নিতে চাইছে রাজ্যের বর্তমান শাসকদল- অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূল পরিচালিত...

তীব্র গরমের মাঝেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ!

জ্যৈষ্ঠের গরমে হাঁসফাঁস দশা কলকাতাসহ দক্ষিণবঙ্গের। শনিবার সকালে আকাশ হালকা মেঘলা থাকলেও বেলা গড়াতেই রোদের প্রচণ্ড তাপে রাস্তায়...