Wednesday, May 13, 2026

রেকর্ড উষ্ণায়নের আশঙ্কায় বিশ্ব! চিন্তায় গবেষকরা

Date:

Share post:

যত সময় যাচ্ছে ততই পৃথিবীর উষ্ণতা বাড়ছে। প্রত্যেক বছর যেভাবে গরম বাড়ছে তাতে ক্রমশ গ্লোবাল ওয়ারমিং-এর প্রভাব হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে। এবার বিশ্বের উষ্ণতা বৃদ্ধিতে চরম বিপদের সঙ্কেত দিল রাষ্ট্রপুঞ্জের আবহাওয়া সংক্রান্ত একটি রিপোর্ট। যেখানে ২০১৪ থেকে ২০২৩-এর সময়সীমাকে সবচেয়ে উষ্ণ দশক হিসেবে চিহ্নিত করা হয়েছে। ২০১৫ সালে প্যারিসে জলবায়ু সম্মেলনে যেসব দেশ একত্রিত হয়েছিল সেখানে তাপমাত্রা বৃদ্ধির বিপদের যে মাত্রা স্থির হয়, এটি তাকে প্রায় ছুঁয়ে ফেলেছে। এই পরিস্থিতিকে দুনিয়ার জন্য ‘রেড অ্যালার্ট’ হিসেবে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা। ভূপৃষ্ঠের তাপমাত্রা গত বছরে গড়ে প্রায় ১.৪৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাওয়া নিয়ে চিন্তা কমছে না।

গত ২০২৩ সালে তাপমাত্রার ব্যাপক পরিবর্তন চোখে পড়ে। রেকর্ড হারে হিমবাহ গলে যাওয়ার কারণে গরম চরমে পৌঁছে যায়। উষ্ণায়নের এই ধাক্কায় গত বছরটিতে সমুদ্রের জলের উচ্চতার সর্বোচ্চ বৃদ্ধি হয়েছে। রিপোর্টে বলা হয়েছে ২০২৩-এর গোটা বছরটির কোনও না কোনও সময়ে সমুদ্রগুলির ৯০ শতাংশ এলাকায় গরম হাওয়া বয়ে গিয়েছে। সাগরের জল গরম হয়ে সেখানকার বাস্তুতন্ত্রে বিরাট ক্ষতিকর প্রভাব ফেলছে। এর ফলে মানুষের বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা কিংবা খাদ্য সঙ্কটের সম্ভাবনা এতটাই বেড়েছে যে গোটা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে গবেষণারত পরিবেশবিদরা।

Related articles

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...