Tuesday, May 12, 2026

বিজেপির ‘তৈরি’ আতঙ্কে মৃত যুবক, পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

Date:

Share post:

সিএএ নিয়ে আতঙ্কের বলি শহরের যুবক। বৃদ্ধ বাবাকে রেখেই যে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হন নেতাজিনগর কলোনির বাসিন্দা, সেই ঘটনায় রাজনীতি ভুলে পরিবারের পাশে দাঁড়িয়েছে তৃণমূল নেতৃত্ব। বৃহস্পতিবারই মৃত দেবাশিসের বাড়ি পৌঁছান রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। উপস্থিত ছিলেন ৯৮ নম্বর ওয়ার্ডের স্থানীয় তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী। সন্ধ্যায় বাড়িতে আনা হয় দেবাশিসের মৃতদেহ। শ্রদ্ধা জানান স্থানীয় বাসিন্দা থেকে রাজনৈতিক নেতৃত্ব। ছেলের মৃত্যুতে চরম বিহ্বল বাবা তপন সেনগুপ্তকে সান্ত্বনা দেন তৃণমূল নেতৃত্ব।

কুণাল ঘোষ  বলেন, “ভোটের আগে আতংকের পরিবেশ তৈরি করেছে বিজেপি। আমরা এখানে শোক-রাজনীতি করতে আসিনি। একটা জীবন চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে গেল সিএএ এনআরসি কোন আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। এর জন্য দায়ী বিজেপি। সবাইকে এর বিরুদ্ধে লড়তে হবে। বৃদ্ধ বাবার সঙ্গে কথা বলেছি। এতটাই আতঙ্ক দেবাশিসকে তাড়িয়ে নিয়ে বেরিয়েছে যে শেষ পর্যন্ত জীবনটাই দিতে হলো। ওর বৃদ্ধ বাবার ট্রামার মধ্যে আছেন”।

মন্ত্রী শশী পাঁজা বলেন, “লোকসভা নির্বাচনের আগেই CAA লাগু করে দেওয়ায় আতঙ্কে ভুগছেন অনেকেই। এই মোদি সরকারই দেশে NRC লাগু করে চূড়ান্ত নিপীড়ন করবে। বৈধ নথি না থাকলে যেতে হতে পারে ডিটেনশন ক্যাম্পে। এই আতঙ্কেই ভুগছিলেন নেতাজিনগর কলোনির বাসিন্দা দেবাশিস”।

Related articles

৩১ কেন্দ্রে হারের ব্যবধান ছাপিয়ে নাম বাদ কয়েক লক্ষ! সুপ্রিম কোর্টে SIR-চক্রান্তের পর্দাফাঁস তৃণমূলের

বাংলার ক্ষমতা দখল করতে কি প্রয়োগ করা হয়েছিল কোনও অদৃশ্য নীল নকশা? কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্যুকে যেভাবে সপ্তরথী মিলে...

ISL: শীর্ষস্থান অধরাই বাগানের, ডার্বিতেই লিগের ভাগ্য নির্ধারণ!

আইএসএলের(ISL) ম্যাচে ইন্টার কাশীর বিরুদ্ধে ড্র মোহনবাগানের(Mohun bagan)। ম্যাচের ফল ০-০। লিগের ভাগ্য নির্ধারণ করে দেবে আগামী রবিবারের...

বেআইনি নির্মাণকারীর সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ: তিলজলা ঘুরে জানালেন মন্ত্রী

বেআইনি নির্মাণ নিয়ে প্রথম থেকেই যে রাজ্যের নব নিযুক্ত বিজেপি সরকার কাজ করবে, তা প্রথম দিন দফতরে বসেই...

সাংসদ – পরাজিত প্রার্থীদের নিয়ে কালীঘাটে জরুরি বৈঠকে তৃণমূল নেত্রী

এবার ২০২৬-এর বিধানসভা নির্বাচনে লড়াই করা প্রার্থীদের নিয়ে বৈঠক ডাকলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে দলের...