Sunday, May 3, 2026

নির্বাচনী প্রচারে বিঘ্ন সৃষ্টি-সহ একাধিক অভিযোগ! ভোটের মুখেই কমিশনকে চিঠি মহুয়ার

Date:

Share post:

লোকসভা ভোটের (Loksabha Election) আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে এবার সরাসরি নির্বাচন কমিশনের (Election Commission of India) কাছে অভিযোগ জানালেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী তথা এই কেন্দ্রেরই বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্র (Mohua Moitra)। তাঁর দাবি, সিবিআই তাঁর নির্বাচনী প্রচারে কাজে বিঘ্ন সৃষ্টি করছে। পাশাপাশি তাঁকে সর্বসমক্ষে হেনস্থা করারও অভিযোগ তুলে ধরেছেন মহুয়া। আর সেকারণেই চিঠি দিয়ে কমিশনকে সিবিআইয়ের (CBI) গতিবিধি নিয়ন্ত্রণ করতে অনুরোধ জানিয়ে তিনটি আর্জি পেশ করেছেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী।

নির্বাচন কমিশনকে লেখা চিঠিতে মহুয়ার দাবি, ভোট ঘোষণা হওয়ার পর যখন গোটা দেশে নির্বাচনী আদর্শ আচরণবিধি বলবৎ করা হয়েছে, তখন রাজনৈতিক নেতার বাড়িতে গিয়ে এই ধরনের তল্লাশিও কি আদর্শ আচরণের বিরোধী নয়? মহুয়ার অভিযোগ, যেখানে ভোট ঘোষণার পর দেশের রাজনৈতিক দলগুলির মধ্যে সমতা রক্ষা করার কথা বলা হয়েছে সংবিধানে, যেখানে দায়িত্ব হাতে রয়েছে খোদ নির্বাচন কমিশনেরই, সেখানে কী ভাবে কমিশন এই ধরনের তল্লাশি চালানোর অধিকার দিচ্ছে সিবিআইকে!

মহুয়া প্রশ্ন তোলেন, কমিশন কী করে ভুলে যাচ্ছে যে, সিবিআই কেন্দ্রের অধীনস্থ তদন্তকারী সংস্থা। ফলে তার নিয়ন্ত্রণও কেন্দ্রে ক্ষমতায় থাকা শাসকদলের হাতেই থাকা স্বাভাবিক। সে ক্ষেত্রে তারা নির্বাচনী ফায়দা তুলতে এই ধরনের সংস্থার ব্যবহার করতেই পারে বলে অভিযোগ মহুয়ার। তিনি বলেছেন, এই ধরনের সিবিআই তল্লাশি শুধু তাঁর প্রচারে বিঘ্ন ঘটাচ্ছে তা-ই নয়, যে হেতু তিনি লোকসভা ভোটের প্রার্থী, তাই তাঁর প্রচারের উপর নেতিবাচক প্রভাবও ফেলছে।

Related articles

সাখাওয়াত মেমোরিয়ালের সামনে বিজেপির স্টিকার লাগানো গাড়ি কেন, বিক্ষোভ তৃণমূলের

রবিবার সকালে সাখাওয়াত মেমোরিয়ালের সামনে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। ১৬৩ ধারা বলবৎ থাকা অবস্থায় বিজেপির স্টিকার লাগানো গাড়ি কি...

ভোটের ফলপ্রকাশের আগেই পান্ডুয়ায় ‘বুলডোজ়ার’ রেলের, ঘরছাড়া বহু 

সোমবার রাজ্যে বিধানসভার ভোট গণনা ও ফলাফল ঘোষণার আগেই শুরু বিজেপির অত্যাচার। শনিবার রাতের অন্ধকারে হুগলির পান্ডুয়ায় বিজেপি...

ভোট গণনায় গাফিলতিতে চাকরি হারাতে হতে পারে সরকারি কর্মীদের! কড়া কমিশন 

বাংলায় দুদফায় নির্বাচন শেষ হওয়ার পর সোমবার রাজ্য জুড়ে ২৯৩ বিধানসভা কেন্দ্রের ভোট গণনা শুরু হবে সকাল আটটা...

রবিবাসরীয় দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস! ভোট গণনার আগের দিন কালবৈশাখীর সতর্কতা

রবিবার সকাল থেকে মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝেমধ্যেই শোনা যাচ্ছে বাজ পড়ার শব্দ। যদি এখনও পর্যন্ত কোথাও...