Monday, April 6, 2026

রং মেখে ‘রংবাজি’, দোলের কলকাতায় গ্রেফতার ৩০৫!

Date:

Share post:

রঙের উৎসবে মেতে উঠল মহানগরী (Dolyatra celebration in Kolkata)। তবে রঙিন মেজাজে কেউ আইন ভাঙ্গলেন, কেউ আবার অশালীন অভদ্র আচরণ করে পুলিশের নজরে পড়লেন। সোমবার দিনভর কলকাতা পুলিশের (Kolkata Police) পক্ষ থেকে চলল ধরপাকড়। উৎসবের আনন্দে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে সকাল থেকে রাত পর্যন্ত শহরে টহল দিলে পুলিশ। দিনের শেষে মহানগরীতে মোট গ্রেফতার ৩০৫, বাজেয়াপ্ত ৪৬.৭ লিটার মদ।

প্রত্যেক বছর দোলের দিনে ট্রাফিক আইন ভাঙ্গা থেকে শুরু করে বেপরোয়া ভাবে গাড়ি চালানোর গুচ্ছ গুচ্ছ অভিযোগ ওঠে। কোথাও মদ খেয়ে মহিলাদের সঙ্গে অসভ্য আচরণ, কোথাও আবার বচসার জেরে হাতাহাতি। দুর্ঘটনা এড়াতে সোমবার সকাল থেকেই সক্রিয় ছিল পুলিশ। শহরের ৩৫০টি জায়গায় বিশেষ পুলিশ পিকেট তৈরি করা হয়। এ ছাড়া, সাদা পোশাকের পুলিশকর্মীরাও মোতায়েন ছিলেন। PCR ভ্যান এবং মোটরবাইকেও টহলদারির পাশাপাশি মহিলাদের নিরাপত্তার জন্যও ছিল বিশেষ বাহিনী। তবে এবছরেও বিক্ষিপ্ত কিছু ঘটনার খবর মিলেছে। সোমবার দুপুরে মা উড়ালপুলে বাইক দুর্ঘটনার বলি এক যুবক। আজ হোলিতে বেশ কিছু জায়গায় সেলিব্রেশন চলবে। পাশাপাশি অনেক অফিস খোলা থাকায় যাতে সাধারণ মানুষের কোনও অসুবিধা না হয় সেই দিকেও সজাগ দৃষ্টি রয়েছে পুলিশের।

Related articles

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...