Sunday, May 17, 2026

এবার লোকসভা ভোটে সিপিএমের প্রচারের মুখ এই সুন্দরী! পরিচয় চমকে দেবে!

Date:

Share post:

যুগের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের রক্ষণশীল ভাবধারা থেকে ধীরে ধীরে সরে আসছে বামেরা। অন্য দলগুলির মতই ভোট প্রচারে অভিনবত্ব আনছে বামেরা। আসন্ন লোকসভা নির্বাচনে বামেদের হয়ে প্রচার করবেন এক সুন্দরী মহিলা! নাম সমতা।

কিন্তু কে এই সমতা? দেখতে মানুষের মত হলেও সমতা আদপে রক্ত-মাংসের মানুষ নন। তিনি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) সঞ্চালিকা। বঙ্গ সিপিএমের সোশ্যাল মিডিয়া ও ইউটিউব চ্যানেলের নতুন মুখ। দোলের দিনে বামেদের সোশ্যাল মিডিয়ায় প্রথম আত্মপ্রকাশ হল ‘সমতা’র। মাত্র ২৭ সেকেন্ডের প্রথম আলাপেই বেশ তাক লাগিয়ে দিয়েছে বামেদের কৃত্রিম বুদ্ধিমত্তার এই সঞ্চালিকা। আত্মপ্রকাশের প্রথম কয়েক ঘণ্টাতেই সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছে বামেদের এই নতুন এআই অ্যাঙ্কর। ২৭ সেকেন্ডের ওই ভিডিওটিতে রাজ্যবাসীসে দোলের শুভেচ্ছা জানিয়েছেন সমতা। শুভেচ্ছা জানানোর পাশাপাশি, রাজনীতি নিয়েও কথা বললেন ‘সমতা’। স্পষ্ট বাংলায় সমতা বললেন, “এ বছরের রঙের উৎসবে আমাদের উপহার লাল আবিরের জেএনইউ।”

সমতাকে প্রচারের মুখ করার পরই ইতিধ্যেই প্রচুর রিঅ্যাকশন, কমেন্ট জমতে শুরু করেছে বামেদের সোশ্যাল পেজটিতে। নির্বাচনী ময়দানে এবার তারুণ্যের উপরই ভরসা রেখেছে সিপিএম। তারপর এই এআই নির্ভর সঞ্চালিকা। এখন দেখার বামেদের এই নতুন কৃত্রিম বুদ্ধিমত্তার সঞ্চালিকা কতটা ছাপ ফেলে নতুন প্রজন্মের ভোটারদের মধ্যে। ভোট বাক্সেই বা কতটা প্রভাব ফেলতে পারে সমতা, সেটাও দেখার!

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...