Sunday, May 10, 2026

আজ দিল্লি হাইকোর্টে কেজরি মামলার শুনানি!

Date:

Share post:

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করেছে ইডি (ED)। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টে (Delhi High Court) মামলা করেন কেজরি(Arvind Kejriwal)। আজ সকাল ১০টায় বিচারপতি স্বর্ণকান্ত শর্মার একক বেঞ্চে সেই মামলার শুনানি।

বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসামূলক রাজনীতির অভিযোগ তুলে রাজধানিতে বিক্ষোভ প্রতিবাদে সরব আপ (AAP )নেতা কর্মী সমর্থকেরা। গ্রেফতারির প্রতিবাদে আম আদমি পার্টি মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও অভিযানে অংশ নেয়। পুলিশ তাঁদের সরিয়ে দিলেও দলের শীর্ষনেতার গ্রেফতারি নিয়ে বিভিন্ন স্তরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। শুধু আপ নয়, বিজেপি-বিরোধী জোট ‘ইন্ডিয়া’র তরফে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এ মাসের শেষে র‌্যালির ডাক দেওয়া হয়েছে। কেজরির তরফে গত শনিবার হাই কোর্টে পিটিশন দায়ের করে গ্রেফতারি এবং হেফাজতে পাঠানোর নির্দেশকে ‘বেআইনি’ বলে চ্যালেঞ্জ করা হয়। এদিন কোর্ট খোলার পর প্রথমেই আপ-প্রধানের মামলা শুনবেন বিচারপতি শর্মার একক বেঞ্চ বলেই খবর।

Related articles

পাশে রাহুল গান্ধী: কাগজ না দেখে বাহুবলী কায়দায় শপথগ্রহণ বিজয়ের

চেনা সাদা শার্ট ছেড়ে কালো কোট। বদলে গিয়েছে যেন চোখের ভাষাও। তামিলনাড়ু থেকে দেশে সাম্প্রদায়িকতামুক্ত সরকার গঠনের ডাক...

বিজেপিপন্থী জিৎ! রাজনৈতিক রঙ লাগতেই অবস্থান স্পষ্ট করলেন অভিনেতা

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক ঝাঁক টলিউড শিল্পীরা। কিন্তু সচেতন...

ভারতীয় সেনার শক্তি বৃদ্ধি, সফল অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র পরীক্ষা (India tests Agni-5 missile) সফল হয়েছে, জানিয়ে দিল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক।...

দিন পাঁচেকের টানাপোড়েন-বৈঠকের ইতি, আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজয় 

তামিলনাড়ুতে রাজনৈতিক পালাবদল ঘটেছে। মাত্র দু বছর আগে তৈরি হওয়া দল টিভিকে (TVK) মন জিতেছে জনতার আর তার...