Saturday, May 16, 2026

সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিতে মাথায় চোট নিয়েই পার্কসার্কাসের ইফতারে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিতে মাথায় ব্যান্ডেজ নিয়েই বৃহস্পতিবার ইফতার পার্টিতে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। তা নিয়েই কাজ করেন তিনি। কলকাতার পার্ক সার্কাসে ইফতার পার্টির আয়োজন করে একটি সংগঠন। এদিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ পৌঁছন তিনি। মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim), তাঁর স্ত্রী, কন্যা, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee), ডেরেক ও’ব্রায়েন, শশী পাঁজা, বাবুল সুপ্রিয়, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, দেবাশিস কুমার থেকে শুরু করে অন্যান্য নেতা-মন্ত্রীরা।

ইফতার পার্টিতে প্রতিবছরই যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবছর মাথায় চোট নিয়েও যান মুখ্যমন্ত্রী। দিন দশেক আগে নিজের বাড়িতে পড়ে গিয়ে কপালে চোট পান মমতা। তার পরেও কাজ করেছেন। মাথায় ব্যান্ডেজ নিয়েই গার্ডেনরিচে বহুতল বিপর্যয় ঘটনারস্থলে উপস্থিত হন। নবান্নে গিয়ে প্রয়োজনীয় সরকারি কাজ সারেন। খানিকটা সুস্থ হয়ে প্রচারে নামছেন তিনি। সূত্রের খবর, ৩১ মার্চ কৃষ্ণনগরে (Krishnanagar) ধুবুলিয়ার মাঠ থেকে দলীয় প্রার্থী মহুয়া মৈত্রের প্রচারে সভা করবেন তৃণমূল সুপ্রিমো।

এদিন মুখ্যমন্ত্রী যোগ দেন দাওয়াত-এ-ইফতারে। সেখানে কিছুক্ষণ ছিলেন তিনি। প্রথা মেনে সামন্য কিছু মুখে দিয়ে ফিরে যান মমতা। তাঁর উপস্থিতিতে অত্যন্ত খুশি আয়োজকরা।





Related articles

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...