Saturday, May 16, 2026

বড়পর্দায় সারোগেট মায়ের সাহসী যাত্রা , আসছে সিদ্ধার্থ- গরিমা পরিচালিত ‘দুকান’

Date:

Share post:

সিদ্ধার্থ সিং এবং গরিমা ওয়াহাল (Siddharth- Garima) মানেই বলিউডের কাছে এমন কিছু চিত্রনাট্য যা অন্যরকমের প্রেমের গল্পের জন্ম দেয়। কথাটা যে বিন্দুমাত্র অত্যুক্তি নয় তার প্রমাণ, ‘টয়লেট: এক প্রেম কথা’, ‘রাম-লীলা’, ‘কবীর সিং’ ‘অ্যানিমাল’। তবে চিত্রনাট্যকার জুটি এবার বড়পর্দায় তাঁদের পরিচালিত সিনেমা উপহার দিতে চলেছেন দর্শকদের। সারোগেট মায়ের (story of surrogate mother) সাহসী যাত্রা নিয়ে আগামী মাসেই মুক্তি পেতে চলেছে ‘দুকান'(Dukaan)।

‘সারোগেসি’ (Surrogacy) বিষয়টা নিয়ে দেশের অনেক মানুষের মনে একাধিক প্রশ্ন রয়েছে। অনেকে এই কাজকে এখনও ‘খারাপ চোখেও’ দেখেন। তাই কোথাও গিয়ে সমাজের মানসিকতাকে পরিবর্তন করার বার্তাও যেন এই সিনেমার অন্যতম লক্ষ্য, বলছেন চিত্রনাট্যকার জুটি সিদ্ধার্থ সিং এবং গরিমা ওয়াহাল। তাঁদের কথায়, সারোগেট মা হিসেবে গুজরাটের একজন তরুণীর লড়াইয়ের কথাই ‘দুকান’ (Dukaan ) সিনেমায় তুলে ধরা হয়েছে। প্রায় নব্বই এর দশক থেকেই এই পদ্ধতির মাধ্যমে সন্তান জন্ম দেওয়া হয়। গুজরাটের এক গ্রামে একে ঘিরে ব্যবসা শুরু হয়। সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে এক মহিলাদের লড়াইকে কুর্নিশ জানিয়ে তৈরি হয়েছে এই সিনেমা। ছবিতে মণিকা পানওয়ার, সিকান্দার খের, সোহম মজুমদার, মোনালি ঠাকুর, ব্রজেশ হিরজি অভিনয় করেছেন। এদিন পার্কস্ট্রিটের একটি রেঁস্তোরায় ছবির প্রমোশনে উপস্থিত ছিলেন ছবির পরিচালক সিদ্ধার্থ ও গরিমা, প্রযোজক এ ঝুনঝুনওয়ালা এবং অভিনেতা সোহম মজুমদার (Soham Majumdar)। ৫ এপ্রিল বড়পর্দায় আসছে ‘দুকান’ (Dukaan)।


Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...