Thursday, April 2, 2026

“আমার প্রতি ওরা আকৃষ্ট, বার বার আসবে!” বিজেপি-ইডি-সিবিআইকে কটাক্ষ মহুয়ার

Date:

Share post:

সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা থেকে লোকসভা ভোটের (Loksabha Election) মুখে প্রথমে সিবিআই (CBI) তল্লাশি, তারপর দিল্লিতে ইডির তলব! কিন্তু তিনি দমে যাওয়ার পাত্রী নন। বৃহস্পতিবার ইডি হাজিরা এড়িয়ে নির্বাচনী প্রচারে নিজেকে ব্যস্ত রাখলেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র (Mohua Moitra)। এদিন পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহর লাগোয়া গোবিন্দপুর, নয়াচর, বাদালেপাড়া, চৌধুরীপাড়া এলাকায় ঘুরে প্রচার করেন। দলের নেতা-কর্মীদের নিয়ে মানুষের অভাব অভিযোগ শোনেন। আর সেই প্রচার কর্মসূচির মাঝেই ইডি তলবের বিষয় নিয়ে তীব্র কটাক্ষে বিঁধলেন বিজেপি তথা কেন্দ্রের মোদি সরকারকে।

প্রচারের ফাঁকে মহুয়া বলেন, “বিজেপি আমার প্রতি এত আকৃষ্ট, ওরা আমার কাছে বার বার আসবে। সিবিআই এসে খালি হাতে ঘুরে গেছে। আমার খুব ভালো লাগে।”

মোদি-অমিত শাহকেও কটাক্ষ করতে ছাড়েননি মহুয়া। কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীর কথায়, “প্রধানমন্ত্রী আসবে। অমিত শাহ আসবে। কৃষ্ণনগরের সরপুরিয়া খাবে, চলে যাবে। ইডির বিরুদ্ধে হলফনামা দিয়ে আমি দিল্লি হাইকোর্টে মামলা করেছিলাম যে ইডি লিক করছে! সেখানে ইডি হলফনামা দিয়ে বলেছিল আমরা কাউকে কিছু বলছি না। তাহলে আপনারা জানলেন কী করে যে ইডি আমাকে ডেকেছে? আপনাদের কাছে কে খবর দিয়েছে জানি না।আমাদের লক্ষ্য হচ্ছে চরের মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দেওয়া। এরা রেশন পাচ্ছে। বাকি সুবিধাও পাচ্ছে।”

প্রচার শেষে নৌকা করে ভাগীরথী নদী পেরিয়ে কৃষ্ণনগরে ফেরেন মহুয়া মৈত্র। তবে নৌকায় ওঠার আগে, প্রচার শেষে নয়াচরে চায়ের দোকানে নিজে হাতে চা বানিয়েও খান মহুয়া মৈত্র।

Related articles

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...

ব্যর্থ বিজেপির ট্রিপল ইঞ্জিন! ফালাকাটায় ‘টার্গেট’ বেঁধে দিলেন অভিষেক

ছাব্বিশের নির্বাচনে ফালাকাটা বিধানসভায় বিজেপি কচুকাটা হবে! বুধবার ফালাকাটার মিল রোড গ্রাউন্ডে দলীয় প্রার্থী সুভাষচন্দ্র রায়ের সমর্থনে আয়োজিত...

দ্বিতীয় প্রার্থী তালিকা কংগ্রেসের: শ্রীরামপুর থেকে লড়বেন খোদ প্রদেশ সভাপতি

বিধানসভা নির্বাচনে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি ঘটা করে নিজের প্রার্থী হওয়ার কথা জানিয়েছিলেন। জাতীয় কংগ্রেসের প্রথম...